News Flash

Image

প্রচণ্ড শীতে কাঁপছে সমগ্র ডিমা হাসাও জেলা

হাফলং (অসম), ২৭ ডিসেম্বর (হি.স.) : প্রচণ্ড শৈত্য প্রবাহে কাঁপছে সমগ্র ডিমা হাসাও জেলা। গত দুদিন থেকে হঠাৎ করে তাপমাত্রা নেমে যাওয়ার দরুন শীতের প্রকোপ ব্যাপক বেড়ে গেছে।

আজ মঙ্গলবার শৈলশহর হাফলঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। যার দরুন প্রচণ্ড ঠাণ্ডায় জবুথবু হয়ে পড়েছেন। সাধারণ মানুষ সন্ধ্যা ঘনিয়ে আসতেই শহরের রাস্তাঘাট সব শুনশান হয়ে যাচ্ছে। সোমবার রাতের বৃষ্টিতে শীত আরও জাঁকিয়ে বসেছে।

এদিকে শীতের প্রকোপ বাড়তেই বাজারে কয়লা ও হিটারের চাহিদা বেড়ে গেছে। বাড়ি বাড়ি কয়লা জ্বালিয়ে শীত নিবারণ করছেন মানুষ। গত দুদিনের এই হাড়হিম করা ঠাণ্ডায় সমগ্র ডিমা হাসাও জেলার জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত করে তুলেছে।

আবহওয়া দফতর সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও নীচে নামতে পারে। এই অবস্থায় আগামী কয়েকদিনে শীতের প্রকোপ আরও বাড়বে তা একপ্রকার নিশ্চিত।

Releated Posts

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026

অসমে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, বন্যা ও ভূমিধসের আশঙ্কা

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): আগামী তিন থেকে চার দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ফের ভারী থেকে অতি…

ByByNews Desk Jul 30, 2026

অরুণাচল ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবরকম সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top