News Flash

  • Home
  • খেলা
  •  ‌শিউলির দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ বলে রোমাঞ্চকর জয় নর্থ রাইডার্সের
Image

 ‌শিউলির দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ বলে রোমাঞ্চকর জয় নর্থ রাইডার্সের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর।।জয়ের হ্যাটট্রিক করলো ইউনাটেড নর্থ রাইডার্স। টানা ৩ ম্যাচে জয়লাভ করে আপাতত গ্রুপের শীর্ষে ইউনাটেড নর্থ রাইডার্স। দলনায়িকা শিউলি চক্রবর্তীর ঝড়ো ব্যাটিংয়ে শেষ বলে দুরন্ত জয় পেলো ইউনাটেড নর্থ রাইডার্স। মঙ্গলবার শহীদ কাজল ময়দানে ইউনাটেড নর্থ রাইডার্স ৬ উইকেটে পরাজিত করে ওয়েস্ট ত্রিপুরা স্টাইকার্সকে।  সোমবার রাতে বৃষ্টির ফলে মাঠ কিছুটা ভিজে থাকায় এদিন নির্ধারিত সমযের পর খেলা শুরু হয়। ফলে ওভার কমিয়ে ৯ করা হয়। সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ওয়েস্ট ত্রিপুরা স্টাইকার্স নির্ধারিত ৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৩ রান করে। শুরু থেকেই বিপক্ষ দলের বোলারদের সাড়াশি অক্রমণে দল যখন চাপে তখনই ব্যাট হাতে রুখে দাড়ান রূম্পা সিনহা। ২৪ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে রূম্পা ৩৫ রান করে দলকে ৭৩ রানে পৌঁছে দেন। এ ছাড়া দল অতিরিক্ত খাতে পায় ১৭ রান। ইউনাটেড নর্থ রাইডার্সের পক্ষে পূজা দাস (‌২/‌৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে ‌ইউনাটেড নর্থ রাইডার্স ম্যাচের শেষ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। শুরু থেকেই ২২ গজে রুদ্রমূর্তি ধারন করেন দলনায়িকা শিউলি। শেষ পর্যন্ত ৩৬ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৬ রান করে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন শিউলি। সঙ্গত কারনে এনিয়ে দ্বিতীয়বার ম্যাচের সেরার পুরস্কার পান ইউনাটেড নর্থ রাইডার্সের অধিনায়িকাটি। এছাড়া দলের পক্ষে প্রীয়া সূত্রধর ১৪ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। ওয়েস্ট ত্রিপুরা স্টাইকার্সের পক্ষে অন্তরা দাস (‌২/‌১১) সফল বোলার। টানা ২ ম্যাচে জয় পাওয়া ওয়েস্ট ত্রিপুরা স্টাইকার্স এ ম্যাচে এসে পরাজয়ের তেঁতো স্বাদ পেলো।‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top