News Flash

  • Home
  • দিনের খবর
  • মুর্শিদাবাদের দৌলতাবাদে বাস ও লরির সংঘর্ষে মৃত্যু চালকের, আহত কমপক্ষে ১২ জন
Image

মুর্শিদাবাদের দৌলতাবাদে বাস ও লরির সংঘর্ষে মৃত্যু চালকের, আহত কমপক্ষে ১২ জন

মুর্শিদাবাদ, ২৭ ডিসেম্বর (হি.স.): কুয়াশাচ্ছন্ন রাস্তা, সঙ্গে গাফিলতি! এই দুইয়ের মিশেলে বড় দুর্ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদের দৌলতাবাদে। মঙ্গলবার সকালে বহরমপুর-জলঙ্গি রাজ্য সড়কে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে। আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই বাস চালকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। একদিকে ঘন কুয়াশা, অপরদিকে বাসটি ওভারটেক করার সময় দুর্ঘটনাটি ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, বেসরকারি বাসটি মুর্শিদাবাদের ইসলামপুর থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল। ১১ নম্বর রাজ্য সড়কে ন’মাইল মোড়ের কাছে একটি গাড়িকে ওভারটেক করার সময় দুর্ঘটনাটি ঘটে। বহমরপুর থেকে জলঙ্গিগামী একটি আলু বোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরই স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগায়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যায় পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাস ও লরিটিকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top