News Flash

  • Home
  • দেশ
  • গুজরাটে ছুটিতে থাকা জওয়ানকে পিটিয়ে খুনের ঘটনায় ধৃত ৭, পুলিশের কাজে সন্তুষ্ট বিএসএফ

গুজরাটে ছুটিতে থাকা জওয়ানকে পিটিয়ে খুনের ঘটনায় ধৃত ৭, পুলিশের কাজে সন্তুষ্ট বিএসএফ

আহমেদাবাদ, ২৭ ডিসেম্বর (হি.স.): গুজরাটে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র জওয়ানকে পিটিয়ে খুনের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করল গুজরাট পুলিশ। মেয়ের আপত্তিকর মুহূর্তের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার প্রতিবাদ করেছিলেন মেলাজিভাই বাঘেলা নামে ওই বিএসএফ জওয়ান। এর জেরে তাঁকে পিটিয়ে খুন করা হয়। অভিযুক্তদের ৭ জনকে তড়িঘড়ি গ্রেফতার করায় পুলিশের কাজে সন্তোষ প্রকাশ করেছে বিএসএফ। মঙ্গলবার বিএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, “৫৬ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ হেড কনস্টেবল মেলাজিভাই, যিনি গুজরাটের খেদা জেলার নিজ শহর সূর্যনগরে ছুটিতে ছিলেন, ২৪ ডিসেম্বর খুন হন। রাজ্য পুলিশ দ্রুত কাজ করেছে এবং এই মামলায় এখনও পর্যন্ত ৭ অভিযুক্তকে গ্রেফতার করেছে।”

পুলিশ সূত্রে খবর, নিহত বিএসএফ জওয়ান ছুটিতে বাড়ি এসেছিলেন। মেয়ের এক সহপাঠীর বাড়িতে গিয়ে তার আপত্তিকর ভিডিও অনলাইনে পোস্টের প্রতিবাদ করেছিলেন ওই বিএসএফ কর্মী। এর পর ১৫ বছরের কিশোরের পরিবারের লোকজনের সঙ্গে তাঁর কথা কাটাকাটি শুরু হয়। তা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, ওই কিশোর এবং তার পরিবারের লোকজন ঘিরে ধরে বিএসএফ জওয়ানকে মারধর করেন। পিটিয়ে মেরে ফেলা হয় তাঁকে। এই খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত ভাবে একটি মামলা দায়ের করে পুলিশ। এর পর মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top