News Flash

  • Home
  • দিনের খবর
  • হিমাচল প্রদেশে ভূমিকম্প, কেন্দ্রস্থল কাংড়া
Image

হিমাচল প্রদেশে ভূমিকম্প, কেন্দ্রস্থল কাংড়া

সিমলা, ২৬ ডিসেম্বর (হি.স.): সোমবার ফের ভূমিকম্প অনুভূত হল হিমাচল প্রদেশে। আবহাওয়া কেন্দ্র সিমলার মতে, সোমবার সকাল ১০.৫৮ মিনিটে রাজ্যে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কাংড়া জেলায় মাটির ৫ কিমি নীচে।

রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একজন মুখপাত্র বলেন, ভূমিকম্পের তীব্রতা কম থাকায় কাংড়া জেলায় প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে রাজ্যে লাগাতার ভূমিকম্প অনুভূত হচ্ছে। এ কারণে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গত ১০ দিনে রাজ্যে তিনবার ভূমিকম্প হয়েছে। ২১ ডিসেম্বর লাহৌল-স্পিতি জেলায় ২.৬ মাত্রার এবং ১৬ ডিসেম্বর কিন্নর জেলায় ৩.৪ মাত্রার ভূমিকম্প হয়েছিল।

১৯০৫ সালে কাংড়া এবং চাম্বা জেলায় একটি বিধ্বংসী ভূমিকম্পে দশ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।

Releated Posts

ঘুষ নেওয়ার অভিযোগে দিল্লি পুলিশের কনস্টেবল গ্রেফতার, উদ্ধার প্রায় ৪৯ লক্ষ টাকা

নয়াদিল্লি, ২২ এপ্রিল (আইএএনএস): ঘুষ নেওয়ার অভিযোগে দিল্লি পুলিশের অ্যান্টি-নারকোটিক্স সেলের এক হেড কনস্টেবলকে গ্রেফতার করল সিবিআই। অভিযুক্তের…

ByByNews Desk Apr 22, 2026

পাহালগাম হামলার বর্ষপূর্তিতে রাষ্ট্রপতির বার্তা—সন্ত্রাস দমনে অটল ভারত

নয়াদিল্লি, ২২ এপ্রিল (আইএএনএস): পাহালগাম সন্ত্রাসবাদী হামলার প্রথম বর্ষপূর্তিতে নিহত নিরীহ মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু…

ByByNews Desk Apr 22, 2026

নন্দীগ্রামে ভোটারদের ‘মারধরের’ অভিযোগ, ইসিআই-তে অভিযোগ জানাল তৃণমূল

কলকাতা, ২২ এপ্রিল (আইএএনএস): পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের মারধর ও ভয় দেখানোর অভিযোগ তুলে…

ByByNews Desk Apr 22, 2026

ত্রিশূরের আতশবাজি বিস্ফোরণে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ, ক্ষতিপূরণ ঘোষণা কেরল সরকারের

ত্রিশূর, ২২ এপ্রিল (আইএএনএস): কেরলের ত্রিশূরের মুন্ডাথিক্কোডে ভয়াবহ আতশবাজি বিস্ফোরণ-কাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার। একই…

ByByNews Desk Apr 22, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top