News Flash

  • Home
  • প্রধান খবর
  • আবাস যোজনা ঘর বিলিতে অশান্তি, পথ অবরোধ করে বিক্ষোভ জলপাইগুড়িতে
Image

আবাস যোজনা ঘর বিলিতে অশান্তি, পথ অবরোধ করে বিক্ষোভ জলপাইগুড়িতে

জলপাইগুড়ি, ২৬ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর বিলিতে স্বজন পোষণ ও দুর্নীতির অভিযোগে সোমবার জলপাইগুড়ি-শিলিগুড়ি জাতীয় সড়কে ইঞ্জিনিয়ারিং কলেজ মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। অন্যদিকে আবাস যোজনায় বাড়ি না পাওয়ার জন্য প্রতিবাদ করায় এক ব্যাক্তিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

বিজেপি করার জন্য বাড়ির তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে বলে দাবি বিরোধী দলের। অভিযোগ ভিত্তিহীন পালটা দাবি তৃণমূলের। সোমবার জলপাইগুড়িতে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের এক মহিলা কর্মীর বাড়ি ঘেরাও করেন গ্রামবাসীরা।

আর বালা পাড়ায় তিস্তা বাঁধের রাস্তা অবরোধে সামিল হন গ্রামবাসীরা। অভিযোগ, ভাঙা ঘরে বসবাস করেন এরকম ব্যক্তির বাড়িতে সমীক্ষার পরেও ঘর দেওয়া হয়নি। যার জেরে এদিন তৃণমূলের ঝান্ডা নিয়ে আন্দোলনে নামেন স্থানীয়রা। পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের সঞ্জয় নগর কলোনির বাসিন্দাদের অভিযোগ, যাদের পাকা বাড়ি রয়েছে তারা ঘর পেয়েছেন। যারা প্রকৃত প্রাপক তারা বঞ্চিত।

Releated Posts

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top