News Flash

  • Home
  • দেশ
  • বড়দিন উপলক্ষ্যে রায়গঞ্জে মধ্যরাতে সম্বলহীনদের কেক-কম্বল বিতরণ কংগ্রেস নেতার
Image

বড়দিন উপলক্ষ্যে রায়গঞ্জে মধ্যরাতে সম্বলহীনদের কেক-কম্বল বিতরণ কংগ্রেস নেতার

রায়গঞ্জ, ২৫ ডসেম্বর (হি.স.) : বড়দিনে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সম্বলহীনদের সান্তাক্লজ প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত। শনিবার রাত ১২টা বাজতেই শহরে দেখা গেল শহরের আনাচে-কানাচে ঘুরে সহায় সম্বলহীনদের খুঁজে বের করে গায়ে জড়িয়ে দিলেন কম্বল এবং হাতে দিলেন কেকের বাক্স ও জলের বোতল।

দীর্ঘ ১৩ বছর ধরে মোহিতবাবু দলের নেতা কর্মীদের নিয়ে রাত ১২টা বাজতেই শহরের পথে নেমে পড়েন। বিদ্রোহী মোড় থেকে রেলস্টেশন হয়ে শিলিগুড়ি মোড়, বরুয়া, সুভাষগঞ্জ ও কর্নজোড়া এলাকায় ফুটপাথবাসীদের কম্বল তুলে দেন। শীতে কাবু চালচুলোহীন মানুষগুলির কাছে মোহিতবাবু সান্তাক্লজ রূপে পোঁছে যান। প্রতিবারের মত এবারও তিনি ফুটপাথবাসীদের গায়ে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে দিলেন কম্বল।

মোহিতবাবু জানান, বিশ্বজুড়ে যখন সবাই বড়দিন উপলক্ষ্যে মেতে ওঠেন, সেইসময় ভবঘুরে এই মানুষগুলিও যাতে দিনটি উপভোগ করতে পারে সেজন্য দীর্ঘ ১৩ বছর ধরে জেলা কংগ্রেসের তরফে এই অসহায় মানুষগুলিকে কম্বল কেক ও জল তুলে দেন তিনি। এদিন প্রায় ১৫০ জনের হাতে কম্বল তুলে দেন।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top