News Flash

  • Home
  • খেলা
  •  দিল্লিতে ৭৬তম সন্তোষ ট্রফি ফুটবলে ছয় গোলে গুজরাটে বিধ্বস্ত ত্রিপুরা
Image

 দিল্লিতে ৭৬তম সন্তোষ ট্রফি ফুটবলে ছয় গোলে গুজরাটে বিধ্বস্ত ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর।।বিধ্বস্ত হলো ত্রিপুরা। গুজরাটের কাছে। হজম করলো হাফ ডজন গোল। দিল্লিতে অনুষ্ঠিত ৭৬ তম হিরো সন্তোষ ট্রফি ফুটবল প্রতিযোগিতায়। রবিবার দেশের রাজধানীর আম্বেদকর স্টেডিয়ামে হয় ম্যাচটি। তাতে শুরুতে বিপক্ষকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেও ম্যাচ যত গড়িয়েছে ততই পিছিয়ে পড়ে রাজ্যদল। উচ্চতায় ত্রিপুরার ফুটবলারদের থেকে এগিয়ে থাকার সুবিধে নিলো গুজরাট। তবে ত্রিপুরার ফুটবলাররা যে সুযোগগুলো পেয়েছিলো তা যদি কাজে লাগাতে পারতো তাহলে ম্যাচ আরও জমতো। ত্রিপুরা পরাজিত হয় ৬-‌০ গোলে। শুরুতে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেও ম্যাচের ১২ মিনিটে ফ্রিকিক থেকে গুজরাট গোল পেয়ে যেতেই ত্রিপুরার ফুটবলারদের মনোবল ভেঙ্গে যায়। তারপরও স্টিপেন পল ডার্লং এবং বসন্ত দেববর্মা দুটি সহজ গোলের সুযোগ পেয়েছিলো। কিন্তু বিপক্ষের গোলরক্ষকের চওড়া হাত ভেদ করতে পারেননি। খেলা শেষে হতাশ ত্রিপুরা দলের সহকারি কোচ নারায়ন দেবনাথ বলেন,”চোট আঘাত জনিত সমস্যায় ভুগছিলো আমাদের ফুটবলাররা। এখানেই পিছিয়ে পড়েছি আমরা। নতুবা লড়াই আরও ভালো হতো।আর যে সুযোগগুলো আমাদের ছেলেরা পেয়েছিলো তা যদি জালে জড়াতে পারতো তাহলে ম্যাচের চিত্র অন্যরকম হতে পারতো”। ২৭ ডিসেম্বর ত্রিপুরার অপর প্রতিপক্ষ গ্রুপের অন্যতম শক্তিশালী দল কর্ণাটক।‌

Releated Posts

লর্ডস টেস্টে ভারতের দাপট, চা-বিরতিতে ৩০/০, লিড বেড়ে ১৪৫ রান

লন্ডন, ১১ জুলাই (আইএএনএস) : লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র মহিলা টেস্টে শক্ত অবস্থান তৈরি করেছে ভারত। দ্বিতীয় দিনের…

ByBySandeep Biswas Jul 11, 2026

ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা

নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…

ByByNews Desk Jul 9, 2026

আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা

এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…

ByByNews Desk Jul 8, 2026

রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…

ByByNews Desk Jul 7, 2026
Scroll to Top