News Flash

  • Home
  • দিনের খবর
  • বীরভূমে পুলিশি অভিযানে আটক সাড়ে ১৭ টন কয়লা, গ্রেফতার ১
Image

বীরভূমে পুলিশি অভিযানে আটক সাড়ে ১৭ টন কয়লা, গ্রেফতার ১

বীরভূম, ২৫ ডসেম্বর (হি.স.) : বীরভূমে রাতের অন্ধকারে কয়লা বোঝাই লরি আটক করল পুলিশ। শবিবার রাতে রানিগঞ্জ মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে চিনপাই পেট্রোল পাম্পের কাছে কয়লা বোঝাই একটি লরি আটক করল সদাইপুর থানার পুলিশ আধিকারিকরা। গাড়িটিতে সাড়ে ১৭টন কয়লা ছিল বলে খবর। যার আনুমানিক বাজার মূল্য আড়াই লক্ষ টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, কয়লাবোঝাই গাড়িটি দুবরাজপুরের দিক থেকে সিউড়ির দিকে যাচ্ছিল। তখনই সেটিকে ধাওয়া করে আটক করে পুলিশ। শেখ ছোটন ওরফে লাদেন নামে ঐ গাড়ির চালককে গ্রেফতার করা হয়। আজ তাঁকে সিউড়ি আদালতে পেশ করা হয়েছে।

প্রসঙ্গত, গত অক্টোবরেই বেআইনি কয়লা পাচারচক্রের পর্দাফাঁস ঘিরে হইচই পড়ে যায়। সে বার গোপন সূত্রে খবর পেয়ে পাচারের আগেই অভিযান চালিয়ে ৪ হাজার ৪০০ কেজি কয়লা ও ৮টি মোটরবাইক আটক করে পুলিশ। গ্রেফতার করা হয় ৭ জন পাচারকারীকে।

Releated Posts

এসআইআর নোটিসে নাম বাদ যাচ্ছে না, ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি-নথি জমার পরামর্শ দিল দিল্লির সিইও

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে জারি করা নোটিস মানেই ভোটার তালিকা থেকে…

ByBySandeep Biswas Sep 22, 2026

ইউনূস আমলের মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রশ্ন, পুনর্বিবেচনার আহ্বান

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’…

ByByNews Desk Sep 22, 2026

নতুন উড়ান প্রকল্পে ২১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল: অসামরিক বিমান পরিবহণমন্ত্রী

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের জন্য দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অসামরিক বিমান পরিবহণ…

ByByNews Desk Sep 22, 2026

চার রাজ্যে বিধান পরিষদ নির্বাচনের সূচি ঘোষণা কমিশনের, উত্তরপ্রদেশে ১১ আসনে ভোট

লখনউ, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্র—এই চার রাজ্যে বিধান পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করল…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top