News Flash

  • Home
  • বিনোদন
  • নন্দনে-ই ঠাঁই পেল না ‘প্রজাপতি’, মুখ খুললেন দেব
Image

নন্দনে-ই ঠাঁই পেল না ‘প্রজাপতি’, মুখ খুললেন দেব

কলকাতা, ২৪ ডিসেম্বর (হি.স.): সরকারি হল নন্দনে-ই ঠাঁই হল না খোদ সাংসদ-অভিনেতারই সিনেমা ‘প্রজাপতি’। যা নিয়ে মুখ খুলেছেন দেব।
বড়দিনের প্রাক্কালে শুক্রবার মুক্তি পেয়েছে ‘প্রজাপতি’। দেব-মিঠুন জুটি। বাবা-ছেলের সমীকরণ দেখে প্রেক্ষাগৃহ থেকে আবেগঘন মন নিয়ে বেরিয়েছেন দর্শকরা। পর্দায় দুই সুপারস্টারকে একসঙ্গে দেখে হলজুড়ে ফেটে পড়েছে হাততালিতে। দর্শকরাও ভূয়সী প্রশংসা করেছেন। সিনেসমালোচকরাও মার্কসিটে ভাল নম্বর বসিয়েছেন। কিন্তু শহরে সিনেপ্রেমিকদের তীর্থক্ষেত্র নন্দনেই কিনা স্থান পেল না ‘প্রজাপতি’। দেব কিন্তু ইতিমধ্যেই আক্ষেপ প্রকাশ করেছেন।
সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট করেছেন দেব। নন্দনে স্লট না পাওয়া নিয়ে সরাসরি কোনও কথা বললেও বাঁকাভাবে খানিক ব্যঙ্গই করেছেন সাংসদ-অভিনেতা। সেখানে লেখা- “এবার তোমাকে মিস করব নন্দন। কোনও ব্য়াপার না। আমাদের আবার দেখা হবে। গল্প শেষ।” সেই লেখায় এক ক্যাপশনও জুড়েছেন দেব। লিখেছেন, “শুধুমাত্র লেজেন্ডরাই এর অর্থ বুঝতে পারবেন।”
দেবের পোস্টের নিচে ক্ষোভপ্রকাশ করেছেন তাঁর অনুরাগীরাও। তাঁদের মন্তব্য, ‘উলটে নন্দন-ই তোমাকে মিস করবে দেবদা..।’ প্রসঙ্গত, এই ছবিতে রয়েছেন গেরুয়া শিবিরের তারকা সদস্য মিঠুন চক্রবর্তীও। এবার নন্দনে স্লট না পাওয়ার খবর প্রকাশ্যে আসতেই নেটপাড়ার একাংশের মত, মিঠুন বিজেপি করেন বলেই কি নন্দনে ব্রাত্য এই ছবি? সেই উত্তর যদিও মেলেনি। তবে সিনেমার সেটে কিন্তু রাজনৈতিক রং ভুলেই দেব-মিঠুন একসঙ্গে কাজ করেছেন। এমনকী, দেবের বাড়িতে গিয়ে তাঁর মা-বাবার সঙ্গে দেখাও করে এসেছেন মিঠুন।
প্রসঙ্গত, নন্দনে স্লট দেওয়ার একটা পদ্ধতি রয়েছে। সাধারণত যে সব সিনেমা চলছে, সেগুলো অন্তত ২ সপ্তাহ করে রাখা হয়। তারপর নতুন সিনেমাকে জায়গা দেওয়া হয়। এক্ষেত্রে নন্দনে ‘দোস্তজি’, ‘হামি ২’-র পাশাপাশি স্লট পেয়েছে।

Releated Posts

বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও তরুণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য তনুশ্রী দত্তের, বললেন ‘নিশানা ভারত’

মুম্বই, ১ অগস্ট (আইএএনএস): চলমান জেন-জেড বিক্ষোভ, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী…

ByByNews Desk Aug 1, 2026

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top