News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারতকে একত্রিত ও ঘৃণা পরিহারে বিশ্বাসী মানুষজন ভারত জোড়ো যাত্রায় স্বাগতম : জয়রাম রমেশ
Image

ভারতকে একত্রিত ও ঘৃণা পরিহারে বিশ্বাসী মানুষজন ভারত জোড়ো যাত্রায় স্বাগতম : জয়রাম রমেশ

নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.): ভারত জোড়ো যাত্রায় যে কেউ যোগ দিতে পারেন, তা সে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিও হতে পারেন অথবা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই মন্তব্য করলেন কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ইনচার্জ কমিউনিকেশনস জয়রাম রমেশ। তিনি বলেছেন, ভারতকে একত্রিত ও ঘৃণা পরিহারে বিশ্বাসী মানুষজন ভারত জোড়ো যাত্রায় সুস্বাগতম।

হরিয়ানার ফরিদাবাদ থেকে শনিবার সকালেই দিল্লিতে প্রবেশ করেছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। এদিন পদযাত্রায় হাঁটতে হাঁটতেই জয়রাম রমেশ বলেছেন, “যে কেউ ভারত জোড়ো যাত্রায় যোগ দিতে পারেন, সবাইকে স্বাগত জানাই। তা সে নীতিন গড়করি হোক অথবা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অথবা প্রাক্তন উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুজি। ভারতকে একত্রিত ও ঘৃণা পরিহারে বিশ্বাসী মানুষজন ভারত জোড়ো যাত্রায় স্বাগতম।

ভারত জোড়ো যাত্রায় এদিন কোভিড মেনে চলতে দেখা যায়। দিল্লিতে ভারত জোড়ো যাত্রা প্রবেশের আগে ফরিদাবাদে জয়রাম রমেশ বলেছেন, “আমি মাস্ক পরব। প্রধানমন্ত্রী সংসদে মাস্ক পরেছিলেন, কিন্তু পরে তাঁর মুখে কোনও মাস্ক ছিল না। আমরা সরকার কর্তৃক জারি করা সমস্ত প্রোটোকল অনুসরণ করব। বিজেপি কোভিড নিয়ে রাজনীতি করছে এবং ভারত জোড়ো যাত্রাকে বদনাম করার চেষ্টা করছে।”

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top