News Flash

  • Home
  • দিনের খবর
  • বিহারে ইটভাটার চিমনিতে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৯; আহত ৮ জন, শোকপ্রকাশ মোদী ও নীতীশের
Image

বিহারে ইটভাটার চিমনিতে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৯; আহত ৮ জন, শোকপ্রকাশ মোদী ও নীতীশের

পাটনা, ২৪ ডিসেম্বর (হি.স.): ইটভাটার চিমনি ফেটে ৯ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বিহারের পূর্ব চম্পারণ জেলায়। এই ঘটনায় গুরুতর জখমের সংখ্যা অন্তত ৮। তাঁদের অনেকের অবস্থাই ‘গুরুতর’ বলে জেলা প্রশাসন জানিয়েছে। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। আহত ৮ জন রাক্সাউলের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রের খবর, শুক্রবার রাতে রামগারওয়া থানার অন্তর্গত নরিরগীর অঞ্চলের ওই ইটভাটায় কাজ চলাকালীন হঠাৎই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের সময় চিমনির কাছে বেশ কয়েক জন শ্রমিক ছিলেন। তাঁরাই দুর্ঘটনার শিকার হন। স্থানীয় গ্রামবাসীরা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধারের কাজ শুরু করেন। খবর দেওয়া হয় পুলিশকে। রাতেই পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছন। আনা হয় অ্যাম্বুল্যান্স এবং দমকলের গাড়ি। আহতদের স্থানীয় ব্লক স্বাস্থ্যকেন্দ্র ভর্তি করানো হয়।

ইটভাটার চিমনি ফেটে ৯ জন শ্রমিকের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। শনিবার সকালে টুইট করে নীতীশ জানিয়েছেন, ইটভাটার চিমনি ফেটে শ্রমিকদের মৃত্যুতে শোকস্তব্ধ। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top