News Flash

  • Home
  • দিনের খবর
  • কংগ্রেস শুধুমাত্র একটি পরিবারকে নিয়ে চিন্তিত : অনুরাগ ঠাকুর
Image

কংগ্রেস শুধুমাত্র একটি পরিবারকে নিয়ে চিন্তিত : অনুরাগ ঠাকুর

নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.): ভারত জোড়ো যাত্রায় কংগ্রেস কোভিড প্রোটোকল মানছে না বলে ফের অভিযোগ করল বিজেপি।

শনিবার বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “চিন, কোরিয়া এবং জাপানে কোভিড সংক্ৰমণ বাড়ছে, কিন্তু কংগ্রেস শুধুমাত্র একটি পরিবারকে নিয়ে চিন্তিত। কোভিড প্রোটোকল অনুসরণ করার সময় এসেছে। আমি রাহুল গান্ধীর কাছে জানতে চাই, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর সংস্পর্শে আসার পর তিনি অথবা অন্য কোনও নেতা কী পরীক্ষা করিয়েছিলেন, নিভৃতবাসে ছিলেন? অনুরাগ সিং ঠাকুর আরও বলেছেন, দুর্নীতিগ্রস্তদের সঙ্গে যোগ দিতে কংগ্রেসের এই যাত্রা…তাঁদের উচিত পরিবারের ভালোর কথা না ভেবে আগে দেশের ভালোর কথা ভাবা।
এদিকে, অনুরাগ সিং ঠাকুরকে আক্রমণ করেছেন কংগ্রেস সাংসদ পি চিদম্বরম। তিনি বলেছেন, এটা আশ্চর্যের কিছু হবে না, যদি অনুরাগ ঠাকুর বলেন ‘গোলি মারো…’ যা তিনি আগেও বলেছিলেন, আমাদের যাত্রার অসাধারণ সাড়া দেখা যাচ্ছে এবং মানুষ জড়ো হচ্ছেন… তিনি একজন বড় মন্ত্রী, আমরা ছোট মানুষ।”

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top