News Flash

  • Home
  • বিদেশ
  • তাপমাত্রার রেকর্ড পতন আমেরিকায়, ৩-হাজারের বেশি বিমান ওঠা-নামা প্রভাবিত
Image

তাপমাত্রার রেকর্ড পতন আমেরিকায়, ৩-হাজারের বেশি বিমান ওঠা-নামা প্রভাবিত

ওয়াশিংটন, ২৩ ডিসেম্বর (হি.স.) : তাপমাত্রার পারদ লাফিয়ে লাফিয়ে কমছে আমেরিকায়। ক্রিসমাস এবার ভালোভাবে নাও কাটতে পারে আমেরিকায়, হতে পারে তুষারঝড়। ইতিমধ্যেই, খারাপ আবহাওয়ার কারণে আমেরিকার বিভিন্ন প্রান্তে ৩-হাজারের বেশি বিমান ওঠা-নামা প্রভাবিত হয়েছে। দেশের কিছু অংশে তাপমাত্রা নামতে পারে মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াস। আমেরিকা-মেক্সিকো সীমান্ত, ফ্লোরিডায় পর্যন্ত তাপমাত্রার পারদ রেকর্ড পরিমাণ নামবে। বরফ ঝড়ের কারণে বাতিল কয়েক হাজার বিমান।

আমেরিকাবাসীকে সব থেকে বিপাকে ফেলতে পারে ফ্রস্টবাইট। ডেস মোয়ানস, আইওয়া শহরে বাড়ি থেকে বার হওয়াই দুষ্কর হয়ে উঠবে। তাপমাত্রা অত্যন্ত কমে গেলে রক্ত চলাচল কমে যায়। বিশেষত নাক, গাল, পা এবং হাতের আঙুলে। মিনিয়াপোলিস, শিকাগো, কানসাস সিটি, সেন্ট লুই, ইন্ডিয়ানাপোলিস, ক্লিভল্যান্ড, ডেট্রয়েটে সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যে মিনিয়াপোলিস, শিকাগো এবং উত্তর ও পশ্চিম মিশিগানে তুষারঝড়ের পূর্বাভাসও রয়েছে। ঘণ্টায় ঝড়ের গতি হতে পারে প্রায় ৫৭ কিলোমিটার।

Releated Posts

নেপালে এক নির্দেশেই অপসারিত ১,৫৯৪ রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত, প্রশাসনে অস্থিরতা

কাঠমান্ডু, ৩ মে (আইএএনএস): বড়সড় প্রশাসনিক পদক্ষেপে নেপালের প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল একটি অধ্যাদেশ জারি করে একযোগে ১,৫৯৪…

ByByNews Desk May 3, 2026

কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে বড় হামলার আশঙ্কা, আন্তর্জাতিক হস্তক্ষেপের লক্ষ্য পাকিস্তানের

নয়াদিল্লি, ১ মে(আইএএনএস): পাকিস্তান আবারও জম্মু ও কাশ্মীরকে লক্ষ্য করে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে এবং এর মাধ্যমে…

ByByTaniya Chakraborty May 1, 2026

চুক্তিতে ব্যয় বাড়তি রুখতে নতুন পদক্ষেপ, স্থিরমূল্য ব্যবস্থায় জোর ট্রাম্পের

ওয়াশিংটন, ১ মে(আইএএনএস): ফেডারেল চুক্তিতে অতিরিক্ত ব্যয় নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি একটি এক্সিকিউটিভ…

ByByTaniya Chakraborty May 1, 2026

ভারত-ইতালি প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার, শিল্পক্ষেত্রে নতুন সম্ভাবনা অনুসন্ধান

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (আইএএনএস): ভারত ও ইতালি প্রতিরক্ষা ক্ষেত্রে শিল্প সহযোগিতা আরও গভীর করার সম্ভাবনা খতিয়ে দেখল দুই…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top