News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উত্তর জেলায় বিজেপির সংখ্যালঘু মোর্চার উদ্যোগে মহিলা মোর্চার সভা অনুষ্ঠিত
Image

উত্তর জেলায় বিজেপির সংখ্যালঘু মোর্চার উদ্যোগে মহিলা মোর্চার সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর৷৷  বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কদমতলা টাউন হলে মহিলা মোর্চার এক গুরুত্বপূর্ণ সভা বুধবার অনুষ্ঠিত হয়৷ সভায় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনদের উপস্থিতি ছিল লক্ষণীয়৷ বিধানসভা উত্তর ত্রিপুরা জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার উদ্যোগে কদমতলা টাউন হলে মহিলা মোর্চার এক সভা অনুষ্ঠিত হয়৷ আজ বুধবার দুপুর একটায় অনুষ্ঠিত মহিলা মোর্চার এই সভায় জনঢল লক্ষ্য করা যায়৷  বিজেপি দল তার বিভিন্ন মোর্চার মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে৷ আজও তার ব্যতিক্রম ছিল না৷ উক্ত মহিলা মোর্চার এই সভায় রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি শাহ আলম মজুমদার উপস্থিত ছিলেন৷ তাছাড়াও উত্তর জেলা সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি হানিফ উদ্দিন চৌধুরী,কদমতলা মন্ডল সভাপতি রাজা ধর এবং উত্তর জেলার প্রভারী তথা মহিলা মোর্চার নেত্রী বিলকিস জাহান  উপস্থিত ছিলেন৷ উপস্থিত বক্তারা সিপিএম ও কংগ্রেসকে একেবারে তুলোধুনো করেন৷ তাদের বক্তব্য সিপিএম এবং কংগ্রেস ধর্মের নামে রাজনীতি করে বিজেপি থেকে মুসলিম সমাজকে পৃথক করে রেখেছে৷ সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি উচ্চস্বরে বলেন রাজ্যের একশো শতাংশ মুসলিম ভোটের মধ্যে আশি শতাংশ ভোটই বিজেপির ঝুলিতে যাবে সামনের বিধানসভা নির্বাচনে৷ এদিকে আজকের এই হল সভায় শত শত সংখ্যালঘু মহিলাদের উপস্থিতিতে এই কেন্দ্র থেকে বিজেপির জয় নিশ্চিত বলেন বক্তারা৷ হল সভা শেষে কদমতলা বাজারে এক রেলির মাধ্যমে সভার সমাপ্ত হয়৷

Releated Posts

রামচন্দ্রঘাটে ৯টি সরকারি স্কুলে প্রধান শিক্ষকের পদ শূন্য, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: ত্রিপুরার রামচন্দ্রঘাট বিধানসভা এলাকায় শিক্ষা ব্যবস্থায় তীব্র প্রশাসনিক সংকটের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

দুর্ঘটনায় গুরুতর আহত গর্ভবতী মহিলা, পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ; মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি

আগরতলা, ৩ আগস্ট: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক গর্ভবতী মহিলাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। করবুক মহকুমার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

কল্যাণপুরে পুকুর থেকে উদ্ধার পচাগলা মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ৩ আগস্ট: কল্যাণপুর থানার অধীন দ্বারিকাপুর পঞ্চায়েতের বাগান বাজার চা বাগান এলাকায় একটি পুকুর থেকে এক ব্যক্তির…

ByByReshmi Debnath Aug 3, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top