News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সরকার পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে কাজ করছে ঃ তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী
Image

সরকার পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে কাজ করছে ঃ তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর৷৷সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে ও তাদের শিক্ষার আলোতে নিয়ে আসার জন্য ড. বি আর আম্বেদকর সারা জীবন সংগ্রাম করে গেছেন৷ ড. বি আর আম্বেদকরের দেখানো দিশাতেই বর্তমান সরকার পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে কাজ করছে৷ আজ আগরতলা টাউনহলে ড. বি আর আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ড-২০২২ ও উচ্চ শিক্ষায় এককালীন ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করে তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী ভগবান চন্দ্র দাস একথা বলেন৷ তপশিলিজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ পুরস্কার প্রদান অনুষ্ঠানে তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী বলেন, সরকার রাজ্যের তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের শিক্ষা ও তপশিলি জাতি অংশের মানুষের আর্থসামাজিক মান উন্নয়নে সুুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে৷ গুণগত শিক্ষার সুুযোগ দেওয়ার লক্ষ্যে ছাত্র ও ছাত্রী আবাসগুলিতে অনলাইনে বিশেষ কোচিং-এর ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে৷  
অনুষ্ঠানে রাজ্যের তপশিলি জাতির ১৪ জন ছাত্রছাত্রীকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ভাল ফল করায় ড. বি আর আম্বেদকর বিশেষ মেধা পুরস্কার দেওয়া হয়৷ ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ১১ জন ছাত্রছাত্রীকে ড. বি আর আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ড দেওয়া হয়৷ তাছাড়াও ৫ জন ছাত্রছাত্রীকে উচ্চ শিক্ষায় বিশেষ কোর্স করার জন্য এককালীন ১ লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে৷ তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী শ্রীদাস ছাত্রছাত্রীদের হাতে মেধা পুরস্কার ও শংসাপত্র তুলে দেন৷ উল্লেখ্য, রাজ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ৩,৯৯৯ জন ছাত্রছাত্রীকে এবছর মেধা পুরস্কার দেওয়া হয়েছে৷ ১৬৫ জনকে উচ্চ শিক্ষা কোর্স করার জন্য এককালীন আর্থিক সহায়তা দেওয়া হয়েছে৷ রাজ্যের আরও ৪০০ জনকে এবছর এই আর্থিক সহায়তা দেওয়া হবে৷
অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা৷ স্বাগত বক্তব্য রাখেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস৷ ধন্যবাদসূচক বক্তব্য রাখেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের যুগ্ম অধিকর্তা সুুবত মজমদার৷ উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের অতিরিক্ত অধিকর্তা নান্টু র’ন দাস এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের প্রাক্তন অধিকর্তা নির’ন বর্মণ৷ উদ্বোধনী সংগীত পরিবেশন করে তুলসীবতী বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা৷

Releated Posts

মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট: মনীষার মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: বরাবরের মতোই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট। শান্তিনিকেতনের মহিলা কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Jun 17, 2026

আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…

ByByReshmi Debnath Jun 17, 2026

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top