News Flash

  • Home
  • প্রধান খবর
  • ইউটিউবকে তিনটি চ্যানেল সরানোর নির্দেশ দিল কেন্দ্র
Image

ইউটিউবকে তিনটি চ্যানেল সরানোর নির্দেশ দিল কেন্দ্র

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): ইউটিউবকে তিনটি চ্যানেল (আজ তক লাইভ, নিউজ হেডলাইন এবং সরকারি আপডেট) বুধবার সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। তিনটি চ্যানেলের বিরুদ্ধেই দেশে বিভ্রান্তিকর খবর ছড়ানোর অভিযোগ রয়েছে।

এই চ্যানেলগুলিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সরকারি প্রকল্প, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম), কৃষি ঋণ মওকুফ ইত্যাদি সম্পর্কে মিথ্যা এবং চাঞ্চল্যকর দাবি করা ৪০ টিরও বেশি ভিডিও রয়েছে।
প্রসঙ্গত, প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) এর ফ্যাক্ট চেক ইউনিট মঙ্গলবার দেশে বিভ্রান্তিকর খবর ছড়ানো তিনটি ইউটিউব চ্যানেল ফাঁস করেছে। এই চ্যানেলগুলির প্রায় ৩৩ লক্ষ গ্রাহক এবং তাদের ভিডিও রয়েছে। এর মধ্যে নিউজ হেডলাইন-এর ৯.৬৭ লক্ষ গ্রাহক, সরকারি আপডেটের ২২.৬ লক্ষ গ্রাহক এবং আজ তক লাইভ-এর ৬৫.৬ হাজার গ্রাহক রয়েছে।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top