News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিলোনীয়ায় কলেজ ছাত্রীকে ধর্ষণ, আসামীকে গ্রেপ্তারের দাবী জানাল এবিভিপি
Image

বিলোনীয়ায় কলেজ ছাত্রীকে ধর্ষণ, আসামীকে গ্রেপ্তারের দাবী জানাল এবিভিপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর৷৷ বিলোনিয়া কলেজের ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িত কে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফ থেকে বুধবার বিলোনিয়া মহিলা থানায়  প্রতিবাদ ও  বিক্ষোভ প্রদর্শন করা হয়৷ গত  সোমবার বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের প্রথম সেমিস্টারের ছাত্রীকে ফুসলিয়ে নির্জন জায়গাতে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করে পাশবিক লালসা নিবৃত্ত করে শুভঙ্কর দাস নামে এক যুবক৷ তার বাড়ি বিলোনিয়া থানাধীন বিলোনিয়া শহরের রাম ঠাকুরপাড়া এলাকায়৷ এই ঘটনায় কলেজ ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য এবং উত্তেজনা সৃষ্টি হয়৷ কলেজ পড়ুয়া ছাত্রীর পরিবারের পক্ষ থেকে  শুভঙ্কর দাসের বিরুদ্ধে বিলোনিয়া মহিলা থানায়  লিখিতভাবে অভিযোগ জানানো হয়৷ কিন্তু ঘটনার ৪৮ ঘন্টা পরও যখন অভিযুক্ত শুভঙ্কর দাসকে পুলিশ গ্রেফতার করতে পারেনি তখন বাধ্য হয়ে আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা দক্ষিণ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অভিযুক্তকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং উপযুক্ত শাস্তি ও ফাঁসির দাবি জানিয়ে ধর্নায় বসে৷ এছাড়াও এই মর্মে দক্ষিণ জেলা পুলিশ সুপারের কাছে লিখিতভাবে ডেপুটেশন দেয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ৷  অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তার কঠোর শাস্তির দাবী জানায়৷

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top