News Flash

Image

আমতায় তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য

হাওড়া, ২০ ডিসেম্বর (হি. স.) : হাওড়া জেলার আমতায় তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি আমতা থানার অন্তর্গত দক্ষিণ হরিশপুরের।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে দক্ষিণ হরিশপুরে রেললাইনের পাশে একটি মাঠে কাজ করতে গিয়েছিল এলাকার কয়েকজন। তখন তার চোখ পড়ে বোমা ভর্তি ব্যাগের উপর। স্থানীয় লোকজন উদ্যোগী হয়ে পুলিশে খবর দেয়। আমতা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডেকে পাঠায়।

পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া বোমাগুলি একদম তাজা। বোমা নিষ্ক্রিয়কারী দল জঙ্গলের ধারে একটি মাঠে গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করে। কে বা কারা বোমাগুলো রেখেছিল তা এখনও জানা যায়নি। মামলার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top