News Flash

  • Home
  • বিদেশ
  • বেলারুশের সঙ্গে থাকা সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করছে ইউক্রে্ন-রাশিয়া উভয় দেশ
Image

বেলারুশের সঙ্গে থাকা সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করছে ইউক্রে্ন-রাশিয়া উভয় দেশ

কিয়েভ-মস্কো, ২০ ডিসেম্বর (হি.স.): বেলারুশের সঙ্গে থাকা সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করছে ইউক্রেন। রাশিয়া নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে- এমন আশঙ্কায় সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন এক ইউক্রেনীয় কর্মকর্তা। এদিকে, ইউক্রেনের এমন ঘোষণার পর রাশিয়ার সঙ্গে থাকা বেলারুশ সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেন ইয়েনিন বলেছেন, ইউক্রেন সশস্ত্র বাহিনী ও গোলাবারুদ দিয়ে বেলারুশিয়ান সীমান্তকে শক্তিশালী করবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশে প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে দেখা করতে মিনস্কে যাওয়ার সময় এই খবর আসে। উল্লেখ্য, রাশিয়ার পাশাপাশি ইউক্রেনের সঙ্গেও বেলারুশের সীমান্ত রয়েছে।

এদিকে ইউক্রেনের এমন ঘোষণার পর রাশিয়ার সঙ্গে থাকা বেলারুশ সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, অবৈধ সীমান্ত লঙ্ঘন বা যেকোনও ধরনের ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।

এছাড়া, ইউক্রেনের যে অংশগুলোকে মস্কো নিজের বলে দাবি করে সেখানে বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছেন পুতিন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, বেলারুশে অবস্থানরত রুশ সৈন্যরা বেলারুশের সঙ্গে যৌথ সামরিক মহড়া পরিচালনা করবে।

রাশিয়া ও ইউক্রেন দুই দেশের সঙ্গেই বেলারুশের সীমানা রয়েছে। আর পুতিনের বেশ ঘনিষ্ঠ প্রেসিডেন্ট লুকাশেঙ্কো।

এই যুদ্ধে বেলারুশ সরাসরি জড়িত নয়। তবে ফেব্রুয়ারিতে দেশটি এর অঞ্চল রাশিয়ার সৈন্যদের ব্যবহার করতে দিয়েছিল।–

Releated Posts

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026

বাড়ছে অসন্তোষ, পাকিস্তানে সামরিক-বেসামরিক সংঘাতের আশঙ্কা

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান, খাইবার পাখতুনখোয়া (কেপি) এবং পাক অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ দীর্ঘদিন ধরে অশান্তি অব্যাহত…

ByByNews Desk Sep 8, 2026

এইচ-১বি ভিসায় নতুন ফি-র পক্ষে ট্রাম্প, অগ্রাধিকার মার্কিন কর্মীদের

ওয়াশিংটন, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রমিক দিবস উপলক্ষে দেওয়া বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ-১বি ভিসার আবেদনের ক্ষেত্রে প্রস্তাবিত…

ByByNews Desk Sep 8, 2026

লুক্সেমবার্গের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের বৈঠক, দ্বিপাক্ষিক সহযোগিতা ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): লুক্সেমবার্গের উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী জাভিয়ের বেটেলের সঙ্গে সোমবার নয়াদিল্লিতে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস…

ByByNews Desk Sep 7, 2026
Scroll to Top