News Flash

  • Home
  • দিনের খবর
  • উলুবেড়িয়ায় ডোবার মধ্যে চাদর জড়ানো অবস্থায় উদ্ধার নিখোঁজ নাবালিকার দেহ
Image

উলুবেড়িয়ায় ডোবার মধ্যে চাদর জড়ানো অবস্থায় উদ্ধার নিখোঁজ নাবালিকার দেহ

উলুবেড়িয়া, ২০ ডিসেম্বর (হি.স.) : হাওড়ার উলুবেড়িয়ায় ডোবার মধ্যে চাদর জড়ানো অবস্থায় উদ্ধার নিখোঁজ নাবালিকার দেহ। মঙ্গলবার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সন্ধে থেকে নিখোঁজ ছিল উলুবেড়িয়ার নয় বছরের ওই নাবালিকা ।

স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, সোমবার সন্ধেয় বাড়ির পাশে একটি দোকান থেকে খাবার কেনে ওই নাবালিকা। দোকানে বসে খাবারও খায়। তারপর সেখান থেকে ওই নাবালিকা চলে যায় বলেই জানা গিয়েছে। কিন্তু এরপর থেকে নাবালিকার আর কোনও খোঁজ পাওয়া যায়নি। এদিকে অনেকক্ষণ হয়ে যাওয়া মেয়ে বাড়ি না ফিরলে খোঁজাখুঁজি শুরু হয়। নাবালিকার মা জানিয়েছেন, ‘সন্ধ্যার পরও যখন মেয়ে বাড়ি ফেরেনি, তখন চারিদিকে খোঁজাখুঁজি শুরু করি।’ সারারাত ধরে খোঁজ করা হয় গ্রামের বিভিন্ন জায়গায়। কিন্তু কোনও লাভ হয়নি। এরপর এদিন সকালে এলাকারই একটি ডোবায় চাদর জড়ানো অবস্থায় নাবালিকার দেহ ভাসতে দেখা যায়।

এদিকে ঘটনার খবর পেয়ে, ওই গ্রামে গিয়ে পৌঁছান রাজাপুর থানার পুলিশকর্মীরা। সেই সময় পুলিশকে ঘিরে একদফা বিক্ষোভও দেখান গ্রামবাসীরা। কীভাবে ওই নাবালিকার মৃত্যু হল, তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বিক্ষুব্ধরা। পুলিশ ওই নাবালিকার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া মহাকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

Releated Posts

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top