News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আজ রাজ্যে আসছেন বিজেপি যুব মোর্চার রাষ্ট্রীর সভাপতি
Image

আজ রাজ্যে আসছেন বিজেপি যুব মোর্চার রাষ্ট্রীর সভাপতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷  বুধবার দুদিনের রাজ্য সফরে আসছেন বিজেপি যুব মোর্চার রাষ্ট্রীয় সভাপতি তথা কর্নাটকের বেঙ্গালুরু দক্ষিণ লোকসভার সাংসদ তেজস্বী সূর্য৷ বুধবার রাজ্য শহরে আসছেন বিজেপি যুব মোর্চার রাষ্ট্রীয় সভাপতি তথা কর্নাটকের বেঙ্গালুরু দক্ষিণ লোকসভার সাংসদ তেজস্বী সূর্য৷ রাষ্ট্রীয় সভাপতি হওয়ার পর এটাই প্রথম তার রাজ্য সফর৷ মঙ্গলবার বিজেপির প্রদেশ কার্যালয় সাংবাদিক সম্মেলন করে একথা জানান যুব মোর্চার প্রদেশ সভাপতি নবদুল বণিক৷ দুই দিনের রাজ্য সফর করবেন তিনি৷ বুধবার সকালে এমবিবি বিমানবন্দর থেকে বিজেপি যুব মোর্চার সদর ও গ্রামীণ জেলার কার্যকর্তারা যুব বিজয় সংকল্প যাত্রা নামে বাইক যা লির মাধ্যমে তাকে স্বাগত জানাবে৷ এদিন রাজ্য অতিথিশালায় বিজেপি যুব মোর্চার অফিস বিয়ারার ও সদর এবং গ্রামীন জেলার দুই সভাপতিদের নিয়ে বৈঠক করবেন তিনি৷ বৈঠকে শেষে উদয়পুর মাতারবাড়ি চন্দ্রপুর সুকল মাঠে গিয়ে যুব জমায়েতে বক্তব্য রাখবেন৷ বামুটিয়া মন্ডলের উদ্যোগে নতুন ভোটারদের সম্মাননা  জানানো অনুষ্ঠানে অংশ নেবেন৷ বৃহস্পতিবার ফটিকরায় মন্ডলের  উদ্যোগে আয়োজিত যুব জমায়েতে সম্বোধন করবেন বিজেপি যুব মোর্চার রাষ্ট্রীয় সভাপতি৷

Releated Posts

২.২০ কোটি টাকায় নির্মিত বেতছড়া গ্রামীণ বাজারের উদ্বোধন, কৃষকদের পাশে থাকার বার্তা কৃষিমন্ত্রীর

আগরতলা, ৩ আগস্ট: ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার বেতছড়া গ্রামীণ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

রামচন্দ্রঘাটে ৯টি সরকারি স্কুলে প্রধান শিক্ষকের পদ শূন্য, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: ত্রিপুরার রামচন্দ্রঘাট বিধানসভা এলাকায় শিক্ষা ব্যবস্থায় তীব্র প্রশাসনিক সংকটের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

দুর্ঘটনায় গুরুতর আহত গর্ভবতী মহিলা, পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ; মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি

আগরতলা, ৩ আগস্ট: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক গর্ভবতী মহিলাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। করবুক মহকুমার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

কল্যাণপুরে পুকুর থেকে উদ্ধার পচাগলা মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ৩ আগস্ট: কল্যাণপুর থানার অধীন দ্বারিকাপুর পঞ্চায়েতের বাগান বাজার চা বাগান এলাকায় একটি পুকুর থেকে এক ব্যক্তির…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top