News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যা লিখে দিয়েছে তা পড়ে গেছেন প্রধানমন্ত্রী ঃ মানিক সরকার
Image

যা লিখে দিয়েছে তা পড়ে গেছেন প্রধানমন্ত্রী ঃ মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর৷৷  প্রধানমন্ত্রীর সভায় লক্ষ্য পূরণ হয়নি, কাছাকাছিও যায়নি৷ মাত্র এক শতাংশ জনজাতি অংশে মানুষও উপস্থিত ছিল না৷ মহিলার সংখ্যাও খুব নগণ্য ছিল৷ যা এক দুই শতাংশের অধিক হবে না৷ মানুষের মধ্যে উত্তাপ উল্লাস কিছুই ছিল না৷ সবচেয়ে বড় বিষয় হলো চেয়ার ছেড়ে মানুষের লাফানোর সৌভাগ্য এদিন প্রধানমন্ত্রী অর্জন করতে পারেননি৷ সোমবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি রাজ্য কমিটির পক্ষ থেকে আয়োজিত সভায় বক্তব্য রেখে এমনটাই বললেন বিরোধী দলনেতা মানিক সরকার৷
তিনি আরও বলেন,  পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করতে গিয়ে মোদি সরকারের সর্বনাশা নীতির জন্য সারা দেশে জিনিসপত্রের দাম বাড়ছে৷ সবচেয়ে বড় উল্লেখযোগ্য বিষয় হলো গোটা দেশের বিভিন্ন রাজ্যে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে থেকে অনেকগুণ বেশি বাড়ছে ত্রিপুরা রাজ্যের জিনিসপত্র৷ আর এই পরিস্থিতিতে ন্যায্য মূল্যের দোকানে পর্যন্ত গিয়ে মানুষ সঠিকভাবে জিনিসপত্র পাচ্ছে না৷ কারণ সংশ্লিষ্ট দপ্তর চালাচ্ছে বিজেপি৷ আর এই অভিজ্ঞতা অর্জন করছে প্রতি ঘরের মহিলারা৷ এমনকি মহিলারা বাজারে পর্যন্ত যেতে পারছে না কারণ আয় নেই, উপার্জন নেই৷ রেগা কাজের ক্ষেত্রে বামফ্রন্ট সরকারের আমলে ত্রিপুরা শীর্ষস্থানে ছিল৷ যার ফলে গ্রাম পাহাড়ের চেহারার পরিবর্তন হয়েছিল৷ বর্তমানে ৩০-৩২ দিনের বেশি কাজ হয় না৷ সরকার যে তথ্য তুলে ধরছে তার সম্পূর্ণ ভুল৷ বরং মন্ডলের নেতারা তার উপরও আবার থাবা বসাচ্ছে৷ গত দুর্গাপূজার আগে যারা কাজ করেছিল তাদের মজুরি এখনো মিলেনি৷ আজ এ বিষয়ে নরেন্দ্র মোদি ত্রিপুরায় এসে গলা ফাটিয়ে বক্তব্য করছেন৷ কিন্তু তিনি কি ত্রিপুরার খবর রাখেন? যা লিখে দিয়েছে তা পড়ে গেছেন প্রধানমন্ত্রী৷ এটা কি একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব হতে পারে তা নিয়ে প্রশ্ণ তুললেন বিরোধী দলনে

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top