News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিয়ে বিরোধী দলনেতার বক্তব্যের সমালোচনায় সরব তথ্যমন্ত্রী
Image

অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিয়ে বিরোধী দলনেতার বক্তব্যের সমালোচনায় সরব তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর৷৷  নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ জানানোর প্রবণতা শুধুমাত্র মানিক সরকারের মধ্যে নয়, ওনার দলের সকল নেতাদের মধ্যে দেখা যায়৷ সোমবার মহাকরণে বিরোধী দলনেতা মানিক সরকারের বক্তব্যের পাল্টা জবাব দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী৷ সোমবার মহাকরণে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ণের জবাব দিতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ জানানোর প্রবণতা শুধুমাত্র মানিক সরকারের মধ্যে নয়, ওনার দলের সকল নেতাদের মধ্যে দেখা যায়৷ মন্ত্রী সুশান্ত চৌধুরী পাল্টা প্রশ্ণ ছুড়ে দিয়ে বলেন ওনারা একটি উদাহরণ দেখাতে পারবেন যেখানে নির্বাচন কমিশনের অধীন অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয়নি৷ নির্বাচন কমিশনের অধীন যদি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন না হয়, তাহলে কি ওনাদের সময়েও অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হয়নি? ওনাদের শাসনকালে ২৫ বছর নির্বাচন কমিশনের অধীন নির্বাচন হয়েছে এবং তারা নির্বাচনে জয়ী হয়েছে৷ বর্তমানে তারা ভালো করে জানে তারা আর ক্ষমতায় ফিরতে পারবে না৷ তাই তারা বলছে যদি অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয় তাহলে বিজেপি ক্ষমতায় টিকে থাকতে পারবে না৷

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top