News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাঞ্চনপুরের জঙ্গলে বিস্তর পরিমাণে গাঁজা গাছ ধবংস করে দিল পুলিশ
Image

কাঞ্চনপুরের জঙ্গলে বিস্তর পরিমাণে গাঁজা গাছ ধবংস করে দিল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর৷৷  কাঞ্চনপুর জঙ্গলে হানা দিয়ে পাঁচ শতাধিক গাঁজা গাছ ধবংস করল কাঞ্চনপুর মহকুমার আরক্ষা প্রশাসন৷ শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সিআরপি ও টি এস আর বাহিনী নিয়ে কাঞ্চনপুর থানার অফিসার ইনচার্জ উদয়ন দেববমা ও মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে অভিযান চালিয়ে সফলতা পেয়েছে পুলিশ৷ কাঞ্চনপুর থানা  ও পেঁচাথল থানার সংযোগস্থল লুঙ্গী ছড়া এলাকায় গভীর জঙ্গলে তল্লাশি চালিয়ে বিশাল গাঁজা বাগানের সন্ধান পায় পুলিশ৷ সঙ্গে সঙ্গে প্রশাসন গাঁজা বাগান ধবংস করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে৷ যদিও কে বা কারা এই বাগান তৈরি করেছে তার কোন সন্ধন  পায়নি পুলিশ৷কাঞ্চনপুর থানার অফিসার ইনচার্জ উদয়ন দেববর্মা জানান প্রায় পাঁচশ গাঁজা গাছ ধবংস করা হয়েছে৷ যার বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা৷ উল্লেখ্য এভাবে কাঞ্চনপুর মহাকুমার বিভিন্ন জঙ্গলে গাঁজা চাষের অভিযোগ দীর্ঘদিনের৷ কাঞ্চনপুর মহকুমার আট দশ বছর যাবত কর্মরত একাংশ পুলিশ কর্মীর মদতেই এ ধরনের গাঁজা চাষ শুরু হয়েছে বলে অভিযোগ৷ ফলে দীর্ঘদিন যাবত অবাদে গাঁজা চাষ হচ্ছিল মহকুমার বিভিন্ন জঙ্গলে৷ কাঞ্চনপুর থানার বিদায়ী পুলিশ অফিসারগন  একাধিকবার অভিযান চালিয়ে গাঁজা বাগান ধবংস করতে সফলতা পেলেও  শষ্যর মধ্যে ভূত থাকায় মূল চক্র ধবংস করতে পারেনি পুলিশ৷যদিও বর্তমান থানার পুলিশ অধিকারী উদয়ন দেববমা জানান কাঞ্চনপুর মহকুমার প্রত্যন্ত অঞ্চলে গাঁজা বিরোধী অভিযান চলতে থাকবে৷সন্ধান পেলেই কঠোর ব্যবস্থা নেবে পুলিশ৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top