News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সর্বদলীয় বৈঠক করলেন বিশালগড়ের মহকুমা শাসক
Image

সর্বদলীয় বৈঠক করলেন বিশালগড়ের মহকুমা শাসক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ ডিসেম্বর৷৷  আসন্ন বিধানসভা নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে করতে শুক্রবার দুপুর বারোটায় বিশালগড় মহকুমা শাসক অফিসে মহকুমার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এক সর্বদলীয় বৈঠক করলেন বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস৷ এদিন এই বৈঠকে মহকুমা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাস, বিশালগড় থানার ওসি বাদল চন্দ্র সাহা সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকগণ৷ এদিন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের মধ্যে সিপিআইএম , বিজেপি, কংগ্রেস, তৃণমূল এবং  তিপ্রামথার নেতৃত্বরাও মহকুমা শাসকের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন৷ পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস বলেন নির্বাচনকে সামনে যারা যারা  ৬ নম্বর ফর্মে নাম তুলার জন্য আবেদন জানিয়েছে এবং কাদের নাম কাটার জন্য কারা আপত্তি করেছে, কারা ভোটারদের নাম স্থানান্তরিত করার আবেদন জানিয়েছে, এই সব নামের তালিকা এদিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে তুলে দেওয়া হয়েছে, আগামীদিনে যেনো কোনো ধরনের অসুবিধা না হয়৷আসন্ন নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এই পর্যন্ত ৫ বার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করা হয়েছে এবং আগামদিনে ও করা হবে৷ তিনি বলেন সুষ্ঠ ভাবে নির্বাচন যেনো অনুষ্ঠিত সেই জন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে নামের তালিকার লিষ্ট তুলে দেওয়া হয়েছে৷যদি কোন ভুল ত্রুটি হয় তাহলে এখনো হেয়ারিং করে সংশোধন করা যাবে বলে মহকুমা শাসক জানান৷ তাছাড়া আগামী দিনের নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার জন্য তিনি সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে আহ্বান রাখেন৷

Releated Posts

খোয়াইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত স্বাধীনতা দিবস, পতাকা উত্তোলন মন্ত্রী অনিমেষ দেববর্মার

খোয়াই, ১৫ আগস্ট: স্বাধীন ভারতের ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে গোটা দেশের সঙ্গে খোয়াই জেলাতেও যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

যীষ্ণু দেববর্মাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৫ আগস্ট: মহারাষ্ট্রের রাজ্যপাল তথা ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মাকে জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

ধর্মনগরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

ধর্মনগর, ১৫ আগস্ট: দেশের অন্যান্য স্থানের সঙ্গে তাল মিলিয়ে ধর্মনগরেও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

মন্ত্রী বিকাশ দেববর্মার সরকারি বাসভবনে মর্যাদায় স্বাধীনতা দিবস পালন

আগরতলা, ১৫ আগস্ট: স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তিতে দেশজুড়ে যখন জাতীয় পতাকার গর্ব ও দেশাত্মবোধের আবেগ, তখন সেই আবহেরই প্রতিফলন…

ByByTaniya Chakraborty Aug 15, 2026
Scroll to Top