News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা : পণ্যবাহী ট্রাক থেকে কোটি টাকার গাঁজা উদ্ধার আমবাসায়, আটক দুই
Image

ত্রিপুরা : পণ্যবাহী ট্রাক থেকে কোটি টাকার গাঁজা উদ্ধার আমবাসায়, আটক দুই

আমবাসা(ত্রিপুরা), ১৭ ডিসেম্বর (হি. স.) : নেশা বিরোধী অভিযানে আবারো ত্রিপুরা পুলিশ বড়সড় সাফল্য পেয়েছে। শনিবার ধলাই জেলায় আমবাসায় ৮ নম্বর জাতীয় সড়কে মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে পুলিশ  এবং আধা সামরিক বাহিনীর যৌথ অভিযানে কোটি টাকা মূল্যের গাঁজা উদ্ধার হয়েছে। সাথে দুইজনকে আটক করেছে পুলিশ।

এদিন গোপন খবরের ভিত্তিতে অসম-আগরতলা জাতীয় সড়কের বেতনাগান এলাকায় চেকিং পয়েন্টে ওৎ পেতে ছিল মহকুমা পুলিশ আধিকারিক সুমন মজুমদারের নেতৃত্বে বিশাল পুলিশ এবং সিআরপিএফের জওয়ানরা। ওই সড়কে যাওয়ার সময় একটি মালবাহী ট্রাক আটক করে তাতে তল্লাশি চালানো হয়েছে। আগরতলা থেকে বিহারগামী এনএল-০১-এএ-৯১১১ নম্বরের ওই পণ্যবাহী ট্রাক থেকে ৭৫টি প্যাকেটে মোট ৮০০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান এই গাঁজার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা হবে।

এদিকে এই ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে। বিহারের বাসিন্দা এই দু’জন হলেন রুদাল রায়(৫৫) এবং বাবলু যাদব (২৬)। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, এই গাঁজাগুলো বিহার নিয়ে যাওয়া হচ্ছিল।আজ নেশা বিরোধী অভিযানে পুলিশের এই সাফল্যকে নেশার বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। তবে রাজধানী থেকে আমবাসা পর্যন্ত পুলিশ থানা ও ফাঁড়িগুলোর ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top