News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুর নিগমের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযানে সামিল হলেন মুখ্যমন্ত্রী
Image

পুর নিগমের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযানে সামিল হলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর৷৷ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পুর নিগমের উদ্যোগে আয়োজিত স্বচ্ছতা অভিযানে সামিল মুখ্যমন্ত্রী৷ শনিবার আগরতলা পুর নিগমের কার্যালয়ের সামনে থেকে এক র্যালীর মাধ্যমে এই সাফাই কর্মসূচী সংগঠিত করা হয়৷ ১৮ ডিসেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফরকে কেন্দ্র করে শহর জুড়ে চলছে স্বচ্ছ ভারত অভিযান৷  আগরতলা পুর নিগমের উদ্যোগে  চলছে স্বচ্ছ আগরতলা শ্রেষ্ঠ ত্রিপুরার আহ্বানে সাফাই কর্মসূচী৷ শনিবার আগরতলা পুর নিগমের কার্যালয়ের সামনে থেকে এক র্যালীর মাধ্যমে এই সাফাই কর্মসূচী সংগঠিত করা হয়৷ এদিন সকলের সঙ্গে ঝাড়ু হাতে সাফাই কর্মসূচীতে অংশ নেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ তিনি জানান আগরতলায় বেশ কিছু প্রকল্পের সূচনা এবং শিলান্যায় করবেন প্রধানমন্ত্রী৷ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতেই এই কর্মসূচী নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী৷ এছাড়া ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী রাম প্রসাদ পাল, মেয়র দিপক মজুমদার, সাংসদ ডাঃ মহেশ শর্মা, বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা৷

Releated Posts

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top