News Flash

Image

প্রতাপগড়ে স্বচ্ছ ভারত অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর৷৷  শনিবার ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৪৩ নং ওয়ার্ডে স্বচ্ছ ভারত অভিযান করা হয়৷ উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নির্বাচনী প্রভারি মহেন্দ্র সিং, বিজেপি রাজ্য প্রভারি ও সাথে ছিলেন পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ও পার্টির অন্যান্য কর্মকর্তারা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের প্রাক্কালে রাজধানী আগরতলা শহর এলাকায় স্বচ্ছ ভারত অভিযানে বিশেষ গুরুত্ব আরোপ করেছে শাসকদল বিজেপি৷ সরকারি ও বেসরকারি উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে আগরতলা শহর এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে৷ শনিবার প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের ৪৩ নম্বর ওয়ার্ডে স্বচ্ছ ভারত অভিযানে অংশ নিয়ে বিজেপির নির্বাচনী প্রভারী মহেন্দ্র সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে স্বচ্ছতার শিক্ষা দিয়েছেন সে শিক্ষায় শিক্ষিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানাতে তার সফরের প্রাক্কালে আগরতলা শহর শহর রাজ্যের সর্বত্র এ ধরনের স্বচ্ছ ভারত অভিযান চালানো হচ্ছে৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন বিগত বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের যে পরিস্থিতির ছিল বর্তমানে সেই পরিস্থিতি নেই৷ ত্রিপুরা নানা দিক দিয়ে উন্নত হয়েছে৷ সড়ক রেল ও আকাশপথে ত্রিপুরার উন্নয়নের ধারা বিগত দিনের সব রেকর্ড ম্লান করে দিয়েছে৷ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রিপুরাকে সব দিক দিয়ে দেশের অন্যতম শ্রেষ্ঠ রাজ্যের তালিকায় নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেছেন বলে তিনি জানান৷

Releated Posts

জল জীবন মিশন প্রকল্পের বকেয়া বিল পরিশোধের দাবিতে জেলা শাসকের দ্বারস্থ ঠিকাদাররা

বিশ্রামগঞ্জ, ৩১ জুলাই: জল জীবন মিশন (জেজেএম) প্রকল্পের অধীনে সম্পন্ন হওয়া কাজের দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিতে সিপাহিজলা…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

মাছ চুরি করতে এসে জনতার হাতে আটক নাবালক,  একাধিক চুরিকাণ্ডে যুক্ত থাকার দাবি

কমলপুর, ৩১ জুলাই: কমলপুরে মাছ চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ল এক নাবালক। জিজ্ঞাসাবাদের সময় সে একাধিক…

ByByReshmi Debnath Jul 31, 2026

বাইক দুর্ঘটনার মীমাংসার নামে অর্থ আত্মসাতের অভিযোগ, চাঞ্চল্য

আগরতলা, ৩১ জুলাই: ধনপুর বিধানসভার বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার একটি বাইক দুর্ঘটনার মীমাংসাকে কেন্দ্র করে অর্থ আত্মসাতের অভিযোগ…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

বাংলাদেশে পাচারের অভিযোগে ১৭টি গরু আটক, দুই বোলেরো গাড়ি জব্দ; তদন্তে বাইখোড়া থানার পুলিশ

আগরতলা, ৩১ জুলাই: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে বলে সন্দেহে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top