News Flash

  • Home
  • দেশ
  • মমতা-অমিতের একান্ত বৈঠক ২০ মিনিট, এজেন্সির অতিসক্রিয়তা নিয়ে প্রশ্ন
Image

মমতা-অমিতের একান্ত বৈঠক ২০ মিনিট, এজেন্সির অতিসক্রিয়তা নিয়ে প্রশ্ন

কলকাতা, ১৭ ডিসেম্বর (হি. স.) : শনিবার সকাল থেকে জল্পনা ছিলই। কিন্তু নবান্নে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক শেষ মধ্যাহ্নভোজের পর একবার নবান্ন থেকে বেরিয়ে যায় শাহের কনভয়। তাতে সকলের ধারণা হয়, বুঝি শাহের সঙ্গে মমতার বৈঠক হবে না। তবে শেষ পর্যন্ত হল। নবান্নে অমিত শাহর সঙ্গে একান্ত বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্নের ১৪ তলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় মুখ্যমন্ত্রীর। মধ্যাহ্নভোজের পরেই ১৪ তলায় মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে পৌঁছে যান অমিত শাহ। বৈঠকে যোগ দিতে মূল গেটে না গিয়ে নবান্নর ভিভিআইপি গেটে ঢোকে শাহর কনভয়। অমিত শাহ নামলে সেখানে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। দু’জনে তারপর হাঁটতে হাঁটতে পৌঁছন নবান্ন সভাঘরে। তারপর ২০ মিনিট কথা হয় দুজনের।

আলোচ্য বিষয়ের মধ্যে এজেন্সির অতি সক্রিয়তা কতটা মাত্রা পেয়েছে, তা নিয়ে রয়েছে জল্পনা। ইদানীং বাংলায় অতি সক্রিয় ইডি সিবিআই। হেফাজতে অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়। ক্রমাগত এজেন্সির তৎপরতা নিয়ে কেন্দ্রকে আক্রমণও করে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া, কেন্দ্রর বিরুদ্ধে রাজ্যের অভিযোগ বিভিন্ন প্রকল্পে কেন্দ্র রাজ্যকে টাকা দিচ্ছে না। অর্থনৈতিক ভাবে বাংলাকে পর্যুদস্ত করছে কেন্দ্র। এই নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত চলছেই। বিভিন্ন সময়ে তৃণমূল নেতাদের আক্রমণের নিশানায় থেকেছেন শাহ। এই পরিস্থিতিতে দুজনের সাক্ষাৎ রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণই মনে করছে রাজনৈতিক মহল। এক দেশ এক পুলিশ নীতি নিয়েও কথা হয়ে থাকতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top