নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): কম্প্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি)-এর দাম ফের বাড়াল ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড (আইজিএল)। নতুন করে মূল্যবৃদ্ধির পর শনিবার দিল্লিতে সিএনজি-র বর্ধিত দাম পৌঁছেছে ৭৯.৫৬ টাকা। নতুন দাম কার্যকর হয়েছে ১৭ ডিসেম্বর, শনিবার থেকেই।দিল্লির পাশাপাশি এদিন সিএনজি-র দাম বেড়েছে উত্তর প্রদেশের গাজিয়াবাদ, নয়ডা, গ্রেটার নয়ডাতেও। হরিয়ানার গুরুগ্রামেও মহার্ঘ্য হয়েছে সিএনজি। উত্তর প্রদেশের গাজিয়াবাদ, নয়ডা ও গ্রেটার নয়ডায় সিএনজি-র দাম বেড়ে হয়েছে ৮২.১২ টাকা। গুরুগ্রামে প্রতি কেজি সিএনজি-র দাম বেড়ে পৌঁছেছে ৮৭.৮৯ টাকা। উত্তর প্রদেশের মুজফ্ফরনগর, মেরঠ ও শামলিতেও বেড়েছে সিএনজি-র দাম।

দিল্লিতে ফের দাম বাড়ল সিএনজি-র, মহার্ঘ্য নয়ডা ও গুরুগ্রামেও
Tags:
Releated Posts
স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৯৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ইলন মাস্কের নেতৃত্বাধীন মহাকাশ ও স্যাটেলাইট সংস্থা স্পেসএক্স ইতিহাসের বৃহত্তম আইপিও সম্পন্ন করেছে। কোম্পানির…
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…
জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল
বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…
বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল
নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…


















