News Flash

  • Home
  • বিদেশ
  • সংক্রমণ বেড়ে চলায় সাংহাইয়ে আগামী সোমবার থেকে স্কুল বন্ধ রাখার নির্দেশ
Image

সংক্রমণ বেড়ে চলায় সাংহাইয়ে আগামী সোমবার থেকে স্কুল বন্ধ রাখার নির্দেশ

বেজিং, ১৭ ডিসেম্বর (হি. স.) : চিনে কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না করোনা ভাইরাসের সংক্রমণ। এবার চিনের বাণিজ্যিক শহর সাংহাইয়ে আগামী সোমবার থেকে স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার চিনের শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে ইউচ্যাটে এক পোস্টে এ কথা জানানো হয়েছে।

এদিন নির্দেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কিন্ডারগার্টেন থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শুধুমাত্র কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা থাকবে। কতদিন স্কুল বন্ধ রাখা হবে, তা স্পষ্ট করা হয়নি। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে রাজধানী বেজিং ও বাণিজ্যিক শহর সাংহাইতে নতুন করে করোনার সংক্রমণ বেলাগাম হয়ে উঠেছে। শীতের কারণেই এমনটা ঘটেছে বলে মনে করছেন দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের শীর্ষ আধিকারিকরা। সময় যত গড়াবে ততই এর প্রকোপ বাড়বে বলে আশঙ্কা তাদের। ইতিমধ্যেই নতুন করে করোনা সংক্রমণ ছড়াতে শুরু করায় জিরো কোভিড নীতি বদলের বিষয়টি নিয়েও চিন্তা ভাবনা করতে শুরু করেছে শি চিনফিং প্রশাসন। এখনও পর্যন্ত চিনে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৭৬ হাজার ৩৬১ জন। তার মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ২৮৬ জন। প্রাণ হারিয়েছেন ৫ হাজার ২৩৫ জন।

Releated Posts

আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় নিহত ১৩ বেসামরিক, মৃতদের মধ্যে ১১ শিশু

কাবুল, ১০ জুন (আইএএনএস): আফগানিস্তানের কুনার, খোস্ত এবং পাকতিকা প্রদেশে পাকিস্তানি সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ১৩ জন বেসামরিক…

ByByNews Desk Jun 10, 2026

তদন্তে আর্থিক অনিয়মের প্রমাণ মেলেনি, নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পদে ফিরছেন সুধান গুরুং

কাঠমান্ডু, ৯ জুন: আর্থিক লেনদেন সংক্রান্ত বিতর্কের জেরে গত ২২ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া সুধান গুরুং…

ByByNews Desk Jun 9, 2026

ভারত-নেপাল সীমান্তে রিয়েল-টাইম ডিজিটাল লেনদেনের নতুন যুগ, চালু হল ইউপিআই-এনপিআই সংযোগ

নয়াদিল্লি, ৯ জুন: ভারত ও নেপালের মধ্যে রিয়েল-টাইম, স্বল্প খরচে এবং নিরাপদ সীমান্ত-পার অর্থ স্থানান্তরের সুবিধা চালু হল।…

ByByNews Desk Jun 9, 2026

বাংলাদেশে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ সাংসদ রুমিন ফারহানার

ঢাকা, ৯ জুন (আইএএনএস): বাংলাদেশে ক্রমাবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top