News Flash

  • Home
  • দেশ
  • চলচ্চিত্রোৎসব নিয়ে প্রতিবাদ অভিনেতা বিপ্লব ঘোষের
Image

চলচ্চিত্রোৎসব নিয়ে প্রতিবাদ অভিনেতা বিপ্লব ঘোষের

কলকাতা, ১৭ ডিসেম্বর (হি. স.) : কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্রোৎসব নিয়ে বিতর্ক চলছে। এই আবহে প্রতিবাদ জানালেন অভিনেতা বিপ্লব ঘোষ।

তিনি বলেন, “চলচ্চিত্র উৎসব ৭ দিনের। তারপর কী হবে? উৎসবের পাশাপাশি রাজ্য সরকারের প্রেক্ষাগৃহ, নিয়ে ভাবা উচিত।

শনিবার বিপ্লববাবু সংবাদমাধ্যমে বলেন, “কলকাতায় আগে ছিল ৬০০-৭০০টা হল। কমতে কমতে ১০০’র কমে নেমে গেছে। অনেক ঐতিহ্যময় প্রেক্ষাগৃহ শপিং মল হয়ে গেছে। সেখানে মাল্টিপ্লেক্স তৈরি হয়েছে। কিন্তু সেখানে যা খরচ ক’জন সাধারণ লোক সেখানে গিয়ে সিনেমা দেখতে পারেন। সরকারের উচিত সিনেমা হল বাংলা সিনেমা দেখানো। সরকারের উচিত ভরতুকি দিয়ে হলগুলো বাঁচিয়ে রাখার উদ্যোগ নেওয়া।

অভিনেতার মতে, আমি একটা মানব অধিকার সংগঠনের সঙ্গেও জড়িত। এই সংগঠনের পক্ষ থেকে ৫ বছর আগেই আমরা বাংলা সিনেমার জন্য ১টা লাইব্রেরি করার প্রস্তাব দিই। প্রস্তাবে ছিল সেখানে যেন বাংলা সিনেমার কিংবদন্তি নায়ক-নায়িকাদের ছবি রাখা হয়। বহু মানুষর সঙ্গে এই পেশা বা এই জীবিকা জড়িত। সব সিনেমা হল চালানোর ব্যবস্থা করা দরকার। অবিলম্বে হলের মালিক ও পরিবেশকদের সঙ্গে বসা উচিত। প্রেক্ষাগৃহ না থাকলে দর্শকরা কোথায় গিয়ে সিনেমা দেখবেন। সিনেমা না চললে সিনেমা ইন্ডাস্ট্রিও থাকবে না।“

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top