News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রধানমন্ত্রীর মার্গদর্শনে ত্রিপুরার বর্তমান সরকার স্বচ্ছ মনোভাব নিয়ে জনগণের কল্যাণে কাজ করছে : মুখ্যমন্ত্রী
Image

প্রধানমন্ত্রীর মার্গদর্শনে ত্রিপুরার বর্তমান সরকার স্বচ্ছ মনোভাব নিয়ে জনগণের কল্যাণে কাজ করছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ ডিসেম্বর (হি. স.) : প্রধানমন্ত্রীর মার্গদর্শনে ত্রিপুরার বর্তমান সরকার স্বচ্ছ মনোভাব নিয়ে জনগণের কল্যাণে কাজ করছে। ত্রিপুরার জনগণের প্রকৃত উন্নয়নই হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য। আজ আগরতলার জয়নগরে ‘স্বচ্ছ আগরতলা, শ্রেষ্ঠ ত্রিপুরা’ অভিযান উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা একথা বলেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর ত্রিপুরা সফরকে কেন্দ্র করে আগরতলা পুর নিগম গত ১৩ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত ‘স্বচ্ছ আগরতলা, শ্রেষ্ঠ ত্রিপুরা’ অভিযান কর্মসূচি হাতে নিয়েছে। এই অভিযানের মাধ্যমে আগরতলা পুর নিগমের প্রতিটি ওয়ার্ড এলাকায় সাফাই কর্মসূচি সংগঠিত করা হচ্ছে। এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন হচ্ছে স্বচ্ছ ভারত তৈরি করা। প্রধানমন্ত্রীর এই স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার লক্ষ্যে ত্রিপুরাতেও স্বচ্ছতা অভিযান নিয়মিত সংগঠিত করা হচ্ছে। শুধু শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখা নয়, মানুষের মনন ও চিন্তনকেও পরিস্কার পরিচ্ছন্ন রাখার উপর মুখ্যমন্ত্রী গুরুত্বারোপ করেছেন।

তাঁর কথায়, বর্তমান ত্রিপুরা সরকার জনগণের কল্যাণে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করে কাজ করে যাচ্ছে। জনগণ যাতে সরকারকে নিজের সরকার বলে ভাবতে পারেন তারজন্য ‘আমার সরকার’ পোর্টাল চালু করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা যাতে মানুষের দোরগোড়ায় পৌঁছে যায় তারজন্য প্রতি ঘরে সুশাসন কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে।

তাঁর দাবি, প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের আন্তরিক উদ্যোগের ফলে ত্রিপুরায় যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। কেন্দ্রীয় সরকারের সহায়তায় ত্রিপুরায় ৬টি জাতীয় সড়ক নির্মাণের কাজ চলছে এবং নতুন আরও ৭টি জাতীয় সড়ক নির্মাণের জন্য ১০ হাজার ২২২ কোটি টাকার বরাদ্দ পাওয়া গেছে। এছাড়া ত্রিপুরায় ৪টি রোপওয়ে নির্মাণের বরাদ্দও পাওয়া গেছে।

মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় রেল যোগাযোগের উন্নয়নের ফলে বর্তমানে আগরতলা থেকে ১২টি এক্সপ্রেস ট্রেন দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করছে। পাশাপাশি আগরতলা রেল স্টেশনটিকে দেশের অন্যতম আধুনিক রেলওয়ে স্টেশনে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরকে উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে শ্রেষ্ঠ বিমানবন্দরে রূপান্তরিত করার উদ্যোগও নেওয়া হয়েছে।অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, শহর এলাকার নাগরিকদের মৌলিক চাহিদা পুরণে আগরতলা পুর নিগম পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে। নাগরিক জীবনের বিভিন্ন সমস্যা সমাধানেও পুর নিগম সর্বদা তৎপর রয়েছে। আগরতলা শহরকে সব সময় পরিস্কার পরিচ্ছন্ন রাখার বার্তা দেওয়ার লক্ষ্যেই ‘স্বচ্ছ আগরতলা, শ্রেষ্ঠ ত্রিপুরা’ অভিযানের মাধ্যমে সাফাই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, শহরকে সুন্দর ও নির্মল রাখার কাজটি আগরতলা পুর নিগমের একার পক্ষে সম্ভব নয়, এক্ষেত্রে জনগণের সার্বিক সহযোগিতাও প্রয়োজন।

Releated Posts

মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট: মনীষার মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: বরাবরের মতোই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট। শান্তিনিকেতনের মহিলা কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Jun 17, 2026

আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…

ByByReshmi Debnath Jun 17, 2026

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top