News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের তীর্থস্থান, মহান বিজয় দিবসে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বলেন আরিফ মহম্মদ
Image

ত্রিপুরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের তীর্থস্থান, মহান বিজয় দিবসে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বলেন আরিফ মহম্মদ

আগরতলা, ১৬ ডিসেম্বর (হি. স.) : ত্রিপুরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের তীর্থস্থান। এজন্যই মহান বিজয় দিবসে সমগ্র ত্রিপুরবাসীর প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারি হাই কমিশনার আরিফ মহম্মদ। তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে ত্রিপুরার সর্বস্তরের মানুষ পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে অবদান রেখেছেন। তাঁদের সকলকে আজকের দিনে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। এদিকে, লিচুবাগানস্থিত এলবার্ট এক্কা পার্কে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানানো হয়েছে। ত্রিপুরা সরকারের পক্ষে শিল্প ও বাণিজ্য মন্ত্রী মনোজ কান্তি দেব উপস্থিত থেকে শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করেছেন।

আজ এলবার্ট এক্কা পার্কে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর শহিদ জওয়ানদের শ্রদ্ধা নিবেদনের পর মন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, বাংলাদেশের স্বাধীনতার পেছনে ভারতের ভূমিকা অনস্বীকার্য। ত্রিপুরার অবদানও ভুলে যাওয়া সম্ভব নয়। তাঁর কথায়, ভারতীয় সেনাবাহিনীর পূর্ণ সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছে। আজকের সেনাবাহিনীর শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এদিন এলবার্ট এক্কা পার্কে শহিদ বেদীতে ভারতীয় সেনাবাহিনীর শহিদ জওয়ানদের প্রতি বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয়ের আধিকারিকগণও শ্রদ্ধা জানিয়েছেন।

এদিকে, ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। এদিন সকালে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন সহকারী হাইকমিশনার আরিফ মহম্মদ। এরপর তিনি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ এবং শহিদ বেদীতে মাল্যদান করেন।

এদিন বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মহম্মদ বলেন, ১৯৭১ সালের আজকের দিনে ২৩ বছরের রাজনৈতিক সংগ্রাম এবং ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাঙালি জাতির সর্বশ্রেষ্ট অর্জন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ অর্জিত হয়েছিল। তাই আজকের দিনটি আমরা মহান বিজয় দিবস হিসেবে পালন করে আসছি। তাঁর কথায়, ত্রিপুরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের তীর্থস্থান। এই রাজ্যের সর্বস্তরের মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতার জন্য অবদান রেখেছেন। আজকের দিনে তাঁদের সকলকে গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। তিনি তত্কালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ী, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ত্রিপুরার তত্কালীন মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহ এবং ভারতীয় সেনাবাহিনীর শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। হিন্দুস্থান সমাচার/সন্দীপ

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top