News Flash

Image

ধুবড়ির তামারহাটে গ্রেফতার তিন জুয়ার টিকিট বিক্রেতা

ধুবড়ি (অসম), ১৫ ডিসেম্ভর (হি.স.) : ধুবড়ি জেলার অন্তর্গত তামারহাট পাগলাহাট বাজারে তির এবং জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের অভিযানে আটক হয়েছে তিন তির ব্যবসায়ী। গতকাল বুধবার রাতে পাগলাহাট এবং তামারহাট পুলিশ থানার যৌথ অভিযানে রঞ্জন মহন্ত, যাদবচন্দ্র রায় এবং পুশনাথ নাথ নামের তিনজন তিরের টিকিট বিক্রেতাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, ধৃত তিন ব্যক্তির ঘর পাগলাহাট এলাকায়। তাদের কাছে থেকে বাজেয়াপ্ত করা হয়েছে নগদ অর্থ, দুটি মোবাইল ফোনের হ্যান্ডসেট সহ বেশ কিছু আপত্তিকর সামগ্রী।

উল্লেখ্য, পাগলাহাট, হাতিধোয়া, তামারহাট, কাছারিগাঁও, খরখরি, হরিরহাট সহ পার্শ্ববর্তী এলাকায় বাজারগুলিতে দীর্ঘদিন থেকে অবৈধভাবে গজিয়ে উঠেছে তিরের ব্যবসা। স্থানীয়দের পক্ষ থেকে এ নিয়ে একাধিকবার থানায় নালিশ জানানো হয়েছে। গত রাতে হঠাৎ করে অভিযানে নামে পাগলাহাট এবং তামারহাট পুলিশ। এতে গ্রেফতার করা হয়েছে তিনজনকে। তাদের বিরুদ্ধে ৭৮/২২ নম্বরে মামলা রুজু করে আজ আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

Releated Posts

গণতান্ত্রিক ঐতিহ্য বজায় রেখে রাজ্য ও দেশের উন্নয়নে কাজ করুন, অরুণাচলের বিধায়কদের রাধাকৃষ্ণনের আহ্বান

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গণতন্ত্রের সর্বোচ্চ ঐতিহ্য বজায় রেখে অরুণাচলপ্রদেশ ও দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সম্মিলিতভাবে কাজ…

ByByNews Desk Sep 9, 2026

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top