News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রতীক্ষার অবসান, ত্রিপুরায় ডেন্টাল কলেজের মিলেছে অনুমোদন
Image

প্রতীক্ষার অবসান, ত্রিপুরায় ডেন্টাল কলেজের মিলেছে অনুমোদন

আগরতলা, ১৫ ডিসেম্বর (হি. স.) : ত্রিপুরায় ডেন্টাল কলেজের অনুমোদন মিলেছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সেপ্টেম্বর থেকেই ওই কলেজে শুরু হবে পঠন-পাঠন। আজ রাতে সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই খবর দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা:) মানিক সাহা। তাঁর কথায়, দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। ত্রিপুরায় ডেন্টাল কলেজের স্বপ্ন পূরণ হচ্ছে। ত্রিপুরা সফরে এসে আগামী ১৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই কলেজের উদ্বোধন করবেন।

প্রসঙ্গত, আইজিএম হাসপাতালে নির্মিয়মান বহুতলে ডেন্টাল কলেজ স্থাপনের প্রক্রিয়া শুরু করেছিল বিজেপি-আইপিএফটি জোট সরকার। ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার পর ডা: মানিক সাহা ডেন্টাল কলেজের জন্য কমিটি গঠন করেছিলেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজ ডেন্টাল কলেজের অনুমোদন মিলেছে বলে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিন তিনি বলেন, ডেন্টাল কলেজের অনুমোদনের জন্য ত্রিপুরা সরকার ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে আবেদন জানিয়েছিল। কাউন্সিলের একটি টিম গত ১২ ও ১৩ ডিসেম্বর প্রস্তাবিত ডেন্টাল কলেজ পরিদর্শন করেছে। পরিদর্শন শেষে ১৪ ডিসেম্বর কাউন্সিলের কার্যকরী কমিটির বৈঠকে রিপোর্ট জমা দিয়েছে এবং অনুমোদনের সুপারিশ করেছে।

তিনি বলেন, কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী ত্রিপুরায় ডেন্টাল কলেজ স্থাপনের যথেষ্ট পরিকাঠামো রয়েছে। তাই, কাউন্সিল কলেজের অনুমোদনের জন্য স্বাস্থ্য মন্ত্রকের কাছে পাঠিয়েছিল। আজ সেই অনুমোদন মিলেছে, উত্ফুল্ল হয়ে বলেন মুখ্যমন্ত্রী।

তাঁর দাবি, ৫০ আসন বিশিষ্ট ডেন্টাল কলেজ ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সেপ্টেম্বর থেকে শুরু হবে। নিট-র মাধ্যমে কলেজে ছাত্রছাত্রীরা ভর্তি হবেন। এক্ষেত্রে ১৫ শতাংশ আসন কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে। ৭-৮টি আসন উত্তর-পূর্বাঞ্চলের জন্য বরাদ্দ থাকবে। বাকি আসনে ত্রিপুরার ছেলেমেয়েরা ভর্তি হবেন। তিনি জানান, ছেলে ও মেয়ে উভয়ের জন্য ছাত্রাবাসের ব্যবস্থা থাকবে।তিনি বলেন, আগামী ১৮ ডিসেম্বর ত্রিপুরা সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডেন্টাল কলেজের উদ্বোধন করবেন।

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top