ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর।। সহজ জয় পেলো খিলপাড়া কোচিং সেন্টার। ৭ উইকেটে পরাজিত করলো কে বি আই সি সি ‘বি’ দলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত হিমাংশু স্মৃতি অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে। বৃহস্পতিবার কে বি আই মাঠে হয় ম্যাচটি। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে কে বি আই সি সি ‘বি’ ৩৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৬১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে বিপ্রজিৎ দাস একমাত্র দুই অঙ্কের রানে পা রাখে। বিপ্রজিৎ ৬৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান। খিলপাড়ার পক্ষে নয়ন সাহা (৩/১৬) এবং প্রণয়দ্বীপ দাস (২/৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে খিলপাড়া ২০.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে প্রণয়দ্বীপ দাস ৬৯ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ২৯ এবং রাইহান উল্লা ১১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৪ (অপ:) রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান। কে বি আই সি সি ‘বি’-র পক্ষে অন্তরীপ মজুমদার (২/৭) সফল বোলার।

উদয়পুরে ক্রিকেট, জয়ী খিলপাড়া
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

















