News Flash

  • Home
  • দেশ
  • মহারাষ্ট্রে ‘মানুষখেকো’র হামলায় প্রাণ গেল এক মহিলার
Image

মহারাষ্ট্রে ‘মানুষখেকো’র হামলায় প্রাণ গেল এক মহিলার

মুম্বই, ১৫ ডিসেম্বর (হি.স.): মহারাষ্ট্রে আবার একজনের প্রাণ গেল ‘মানুষখেকো’র হামলায় । বুধবার জোড়া মৃত্যুর পর বৃহস্পতিবার দুপুরে মহারাষ্ট্রের চন্দ্রপুরে বাঘের হামলায় মৃত এক মহিলা। চলতি বছর এই জেলায় বাঘের হামলায় প্রাণ গিয়েছে ৫০ জনের। ৪৪ জনকে মেরেছে বাঘ। বাকি ছ’জনকে মেরেছে চিতাবাঘ।

জঙ্গলের মুখ্য সংরক্ষক প্রকাশ লঙ্কার জানিয়েছেন, মৃতার নাম স্বরূপা তেলেতিওয়ার। বয়স ৫০ বছর। বৃহস্পতিবার সাওলি রেঞ্জের খাড়ি গ্রামে ক্ষেতে তুলো তুলছিলেন তিনি। সে সময়ই হামলা করে বাঘটি। ছিঁড়ে খায় ওই মহিলাকে।

বুধবার এই চন্দ্রপুরেই তাড়োবা-অন্ধেরী ব্যাঘ্রপ্রকল্প লাগোয়া এলাকায় বাঘের জোড়া হামলায় দুইজনের মৃত্যু হয়েছে। যদিও মহারাষ্ট্র বন দফতর একে ‘মানুষখেকো বাঘের হামলা’ বলে চিহ্নিত করেনি। স্থানীয়রা জানিয়েছেন, বুধবার ভোরে সাওলি ব্লকের রুদ্রপুর গ্রামের ক্ষেতে কাজ করছিলেন ১ বৃদ্ধ। তখনই ১টি বাঘ হামলা করে বলে জানা গিয়েছে। দ্বিতীয় ঘটনাটি কিছু দূরে কাঁটাপেঠ গ্রামের। সেখানে বাঘের হামলায় মৃত্যু হয়েছে ১ পশুপালকের।

প্রসঙ্গত, ৪ বছর আগে মহারাষ্ট্রের যবতমল জেলায় এ ভাবেই এক ‘মানুষখেকো’ বাঘিনীর হামলায় প্রাণ গিয়েছিল বহু মানুষের। ২ বছরে সে শিকার করেছিল প্রায় তেরো জনকে। বাঘিনীর নাম ছিল অবনী। সাঙ্কেতিক নাম ছিল টি-১। তাকে ‘মানুষখেকো’ ঘোষণা করা হয়েছিল। সুপ্রিম কোর্ট ছাড়পত্র দেওয়ায় ২০১৮ সালের নভেম্বরে গুলি করে মারা হয় সেই বাঘিনীকে।

Releated Posts

‘মহিলাদের হেনস্থা করলে কাউকে রেয়াত করা হবে না’: জামুই কাণ্ডে বললেন বিহারের মন্ত্রী

পাটনা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের মন্ত্রী রাম কৃপাল যাদব বুধবার বলেছেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনও কার্যকলাপ…

ByByNews Desk Sep 23, 2026

স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি, তিন সন্তানকে পণবন্দি; আজমগড়ে পুলিশের গুলিতে অভিযুক্তের

মৃত্যুআজমগড়, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের আজমগড়ে স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি করে তিন সন্তানকে একটি ঘরে পণবন্দি করে…

ByByNews Desk Sep 23, 2026

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top