News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা সফরে প্রায় ৪৯০৯ কোটি টাকার প্রকল্পের সূচনা এবং ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
Image

ত্রিপুরা সফরে প্রায় ৪৯০৯ কোটি টাকার প্রকল্পের সূচনা এবং ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

আগরতলা, ১৪ ডিসেম্বর (হি. স.) : একদিনের ঝটিকা সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় যোজনায় প্রায় ৪৯০৯ কোটি টাকার প্রকল্পের সূচনা এবং ভিত্তি প্রস্থর স্থাপন করবেন। প্রস্তাবিত সফর সূচী অনুযায়ী তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর প্রাপকদের গৃহপ্রবেশ, জল জীবন মিশনে পানীয় জলের সংযোগ, হোটেল ম্যানেজমেন্ট কলেজ এবং জাতীয় সড়কের প্রশস্তকরণের উদ্বোধন ও দুইটি রাস্তা নির্মাণে ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

সূত্রের খবর, প্রধানমন্ত্রী আবাস যোজনা(গ্রামীণ)-র অধীনে ১৫১০১৯ জন এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা(শহর)-র অধীনে ৫৪৫২৬ জন সুবিধাভোগীর গৃহ প্রবেশ অনুষ্ঠানে অংশ নেবেন নরেন্দ্র মোদী। তাঁদের গৃহ নির্মাণে ৩৪৪১ কোটি টাকা ব্যয় হয়েছে। এছাড়া জল জবং মিশনে ১ লক্ষ ৫২ হাজার পরিবারে পানীয় জলের সংযোগের উদ্বোধন করবেন তিনি। ওই প্রকল্প বাস্তবায়নে ৬০৪ কোটি টাকা ব্যয় হয়েছে।

সূত্রের খবর, প্রধানমন্ত্রী আনন্দনগরে স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের উদ্বোধনেরও সম্ভাবনা রয়েছে। ওই প্রকল্প নির্মাণে ১৮ কোটি টাকা ব্যয় হয়েছে। এছাড়া ১৪৭ কোটি টাকা ব্যয়ে খয়েরপুর-আমতলী জাতীয় সড়কের প্রশস্তকরণের উদ্বোধন করবেন তিনি।

সূত্রের দাবি, ২১৪ কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা তৃতীয়ের অধীনে ২৩২ কিমি রাস্তা এবং ৪৮৫ কোটি টাকা ব্যয়ে রাজ্য ও জেলা মহাসড়ক মিলে ৫৪২ কিমি রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।প্রধানমন্ত্রীর চূড়ান্ত সফর সূচী এখনো আসেনি। তবে, প্রস্তাবিত সফরসূচীতে ওই সমস্ত কর্মসূচী রয়েছে। এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে স্বামী বিবেকানন্দ ময়দানে জনসভায় ত্রিপুরার রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, উপ মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, বিধানসভার অধ্যক্ষ, মন্ত্রিসভার সদস্যগণ, সাংসদগণ, ত্রিপুরা বিধানসভার সদস্য এবং গ্রামীণ ও নগর সংস্থার নির্বাচিত জনপ্রতিনিধিগণ এবং কেন্দ্রীয় ও রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকগণ উপস্থিত থাকবেন।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top