News Flash

Image

শরদ পওয়ারকে খুনের হুমকি

মুম্বই, ১৩ ডিসেম্বর (হি.স.) : ফোনে এনসিপি প্রধান শরদ পওয়ারকে খুনের হুমকি। মুম্বইয়ে তাঁর বাসভবনে ফোন করে তাঁকে গুলি করে খুনের হুমকি দেওয়া হয়েছে। কে বা কারা তাঁকে মারার হুমকি দিয়েছে, খতিয়ে দেখছে পুলিশ।

মুম্বই পুলিশ জানিয়েছে, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি বর্ষীয়ান রাজনীতিবিদকে হিন্দিতে হুমকি দিয়েছে। ফোন করেছিলেন যিনি, তাঁকে চিহ্নিত করা গিয়েছে। সে বিহারের বাসিন্দা, ওই ব্যক্তি আগেও পওয়ারকে একইভাবে ফোনে খুনের হুমকি দিয়েছিলেন। সেই সময় তাঁকে গ্রেফতার করা হয়েছিল। তারপর সে মুক্তি পেয়েছে। পুলিশ ফের একই অভিযোগে তাঁকে গ্রেফতার করবে। এই হুমকি ফোনের অভিযোগ পেয়েই গামদেবী থানা একটি মামলা রুজু করে তদন্তের কাজ শুরু করে দিয়েছে।

এর আগে শিবসেনা নেতা সঞ্জয় রাউতকেও একইভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। সেই কারণেই বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে মুম্বাই পুলিশ।–

Releated Posts

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top