News Flash

Image

নেশা বিরোধী অভিযানে ধৃত পাঁচ

আগরতলা, ১৩ ডিসেম্বর (হি. স.) : নেশা মুক্ত ত্রিপুরা গঠনে আবারো সাফল্য পেল ত্রিপুরা পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে বটতলা উড়ালপুল এবং ব্রিজ সংলগ্ন এলাকা থেকে নেশা সামগ্রী বিক্রির করার সময় আরক্ষা বাহিনীর জালে ৫ জন ধরা পড়েছে। পশ্চিম থানার ওসি ইন্সপেক্টর জয়ন্ত কুমার দে এবং বটতলা ফাঁড়ির ওসি সাব ইন্সপেক্টর তপন দাসের  যৌথ অভিযানে ৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানান সদর মহকুমা পুলিশ আধিকারিক অজয় কুমার দাস। উদ্ধারকৃত ব্রাউন সুগারের বাজার মূল্য আনুমানিক ২২ হাজার টাকা বলে তিনি জানিয়াছেন।

তিনি আরও জানিয়েছেন, বেশ কয়েকদিন যাবৎ বটতলা এলাকায়  নেশা সামগ্রী বিক্রি  করার অভিযোগ উঠে আসছে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বটতলা উড়ালপুল এবং ব্রিজ সংলগ্ন এলাকা থেকে নেশা সামগ্রী সহ  ৫ জনকে আটক করছে পুলিশ। ধৃত পাঁচজন হলেন আমতলী মাছবাজার এলাকার বাসিন্দা সুশান্ত চক্রবর্তী ওরফে ঠাকুর, দুর্গা চৌমুনী এলাকার বাসিন্দা শিবু  দাস, রাজনগর এলাকার বাসিন্দা আমির মিঞা, ঝুলন্ত ব্রিজ এলাকার বাসিন্দা প্রসেনজিৎ বর্মন, বড়দোয়ালী চৌধুরী বাড়ি এলাকার বাসিন্দা সন্দীপ সাহা।

সদর এসডিপিও-র দাবি, দীর্ঘ দিন যাবৎ তাঁরা বটতলা বাজার সংলগ্ন এলাকায় নেশা সামগ্রী বিক্রির সাথে জড়িত ছিল। বটতলা এলাকাকে নেশা মুক্ত করতে এরকম অভিযান আগামীকালও জারি থাকবে বলে জানিয়েছেন অজয় কুমার দাস। 

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top