News Flash

  • Home
  • দিনের খবর
  • ৫ ডিগ্রি সেলসিয়াসে কাঁপছে চুরু, দিল্লি-সহ উত্তর ভারতজুড়ে জম্পেশ ঠাণ্ডা
Image

৫ ডিগ্রি সেলসিয়াসে কাঁপছে চুরু, দিল্লি-সহ উত্তর ভারতজুড়ে জম্পেশ ঠাণ্ডা

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি. স.) : প্রবল ঠাণ্ডায় কাঁপছে রাজস্থানের চুরু জেলা। আগের রাতে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার রাতে চুরুই ছিল রাজস্থানের মধ্যে সবচেয়ে শীতল স্থান। রাজস্থানের যোধপুর বিভাগের জেলাগুলিতে রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল এবং বাকি বিভাগগুলিতে প্রায় স্বাভাবিক ছিল। রাজস্থানের সিকারের ফতেহপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ ডিগ্রি। তুলনামূলকভাবে করাউলিতে রাতের তাপমাত্রা ছিল ৭.৩ ডিগ্রি, চিতোরগড়ে ৭.৪ ডিগ্রি, পিলানিতে (ঝুনঝুনুতে ৭.৭ ডিগ্রি), সাঙ্গারিয়াতে (হনুমানগড়) ৮.৯ ডিগ্রি এবং বনস্থলী (টঙ্ক) এবং সিকারে ১০ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, জম্পেশ ঠাণ্ডায় কাঁপছে দিল্লি-সহ সমগ্র উত্তর ভারত। সোমবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা রবিবারের তুলনায় কম। দূষণ অবশ্য এখনও কমেনি দিল্লিতে। শীতের শিরশিরানির মধ্যেই সোমবার সকালে দিল্লির বাতাস ছিল অস্বাস্থ্যকর! এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩০১, যা খারাপ পর্যায়েই পড়ে। এদিকে, তাপমাত্রার পারদ নামতেই কুয়াশাও বাড়ছে রাজধানীতে, ফলে ধোঁয়াশা আরও বেড়েছে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top