News Flash

  • Home
  • প্রধান খবর
  • হিমাচলের পঞ্চদশতম মুখ্যমন্ত্রী হলেন এস এস সুখু, উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ মুকেশ অগ্নিহোত্রীর
Image

হিমাচলের পঞ্চদশতম মুখ্যমন্ত্রী হলেন এস এস সুখু, উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ মুকেশ অগ্নিহোত্রীর

শিমলা, ১১ ডিসেম্বর (হি.স.): হিমাচল প্রদেশের পঞ্চদশতম মুখ্যমন্ত্রী হলেন সুখবিন্দর সিং সুখু। রবিবার দুপুরে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন চারবারের কংগ্রেস বিধায়ক সুখবিন্দর সিং সুখু। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দলীয় সাংসদ রাহুল গান্ধী, কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা-সহ শীর্ষ কংগ্রেস নেতৃত্বের উপস্থিতিতে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুখবিন্দর সিং সুখ।

শিমলার ঐতিহাসিক রিজ গ্রাউন্ডে খোলা আকাশের নীচে একটি অনুষ্ঠানে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার ৫৮ বছর বয়সী সুখুকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন। হিমাচল প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মুকেশ অগ্নিহোত্রী। বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন মুকেশ অগ্নিহোত্রী। বহু বছর পর বীরভদ্র সিং এবং তাঁর পরিবারের বাইরে কেউ হিমাচলে কংগ্রেসের টিকিটে জিতে মুখ্যমন্ত্রী হলেন।

গুজরাটে শোচনীয় ব্যর্থতার পর হিমাচলের জয় কংগ্রেসের মুখরক্ষা করেছিল। কিন্তু দলের মধ্যেই মুখ্যমন্ত্রী পদের একাধিক দাবিদার তৈরি হওয়ায় অস্বস্তিতে পড়তে হয় কংগ্রেসকে। বীরভদ্রের স্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভানেত্রী প্রতিভা প্রয়াত স্বামীর স্মৃতি উস্কে দিয়ে মুখ্যমন্ত্রী পদে তাঁকে বা তাঁর বিধায়কপুত্র বিক্রমাদিত্যকে বসানোর দাবি জানান। কিন্তু কংগ্রেস হাইকম্যান্ডের তরফে সুখুর নামেই সিলমোহর দেওয়া হয়।

Releated Posts

সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ, চড়-ডিম নিক্ষেপের অভিযোগ

কলকাতা, ৩০ মে (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও দলের লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার দক্ষিণ…

ByBySandeep Biswas May 30, 2026

‘আইনের ঊর্ধ্বে কেউ নয়’: রাবড়ী দেবীর সরকারি বাংলো খালি করা নিয়ে বিজেপির কড়া বার্তা

পাটনা, ৩০ মে (আইএএনএস): বিহারের রাজধানী পাটনার ১০ সার্কুলার রোডের সরকারি বাংলো নিয়ে বিতর্ক আরও তীব্র হয়েছে। এই…

ByByNews Desk May 30, 2026

পাকিস্তানের আইএসআই ও দাউদ চক্রের যোগ, দিল্লি-মুম্বইয়ে হামলার ছক ভেস্তে ৯ জন গ্রেফতার

নয়াদিল্লি, ৩০ মে (আইএএনএস): পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং মুম্বই আন্ডারওয়ার্ল্ড চক্রের সঙ্গে যোগসাজশের অভিযোগে নয়জনকে গ্রেফতার করেছে…

ByByNews Desk May 30, 2026

‘শিক্ষাব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে কেন্দ্র’, পরীক্ষা নিয়ে অনিয়মের অভিযোগে কেন্দ্রকে নিশানা রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ৩০ মে (আইএএনএস): বিভিন্ন জাতীয় স্তরের পরীক্ষায় অনিয়ম ও বিতর্কের অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk May 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top