News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মানবাধিকার দিবসে মুখে কলো কাপড় বেধে প্রতিবাদ জানাল অনশনরতন চাকরিচ্যুত শিক্ষকরা
Image

মানবাধিকার দিবসে মুখে কলো কাপড় বেধে প্রতিবাদ জানাল অনশনরতন চাকরিচ্যুত শিক্ষকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর৷৷ আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাজ্য মানবাধিকার কমিশনকে ধিক্কার জানিয়ে কর্মসূচী সংগঠিত করল ক্ষতিগ্রস্থ ১০৩২৩ শিক্ষক সমাজ৷ অনশন মঞ্চে মুখে কালো কাপড় বেধে ধিক্কার জানানো হয়৷  অবিচারের প্রতিবাদে ৫২ দিন যাবত আমরণ অনশন চালিয়ে আসছে ক্ষতিগ্রস্থ ১০৩২৩ শিক্ষক সমাজ৷ আদালতের রায়ের ভুল ব্যাখ্যার মাধ্যমে নিয়মিত চাকুরী থেকে প্রথমে তাদের টার্মিনেট করা হয়৷ বর্তমান সময়ে শিক্ষা দপ্তরের কতিপয় আমলার  প্ররোচনার কারণে ক্ষতিগ্রস্থ ১০৩২৩ শিক্ষক সমাজ ৩৪ মাস বেতন বিহীন অবস্থায় রয়েছে৷ পরিবারের সদস্যরা অভুক্ত৷ অধিকার আদায়ের প্রশ্ণে অনশন মঞ্চে বসে রয়েছে ক্ষতিগ্রস্থ ১০৩২৩ শিক্ষক সমাজ৷ শনিবার ছিল আন্তর্জাতিক মানবাধিকার দিবস৷ অথচ রাজ্য মানবাধিকার কমিশনের কোন সদস্য আজ পর্যন্ত পাশে এসে দাঁড়ায়নি৷ সাধারণ মানুষের অধিকার যেখানে লঙ্ঘিত হচ্ছে সেখানে মানবাধিকার কমিশন ও কর্মীকে পাশে পায়নি ১০৩২৩৷ তাই এই দিনটিকে ধিক্কার দিবস হিসাবে পালন করে ক্ষতিগ্রস্থ ১০৩২৩ শিক্ষক সমাজ৷ রাজ্য মানবাধিকার কমিশনের প্রতি তীব্র ধিক্কার জানান তারা৷

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top