News Flash

  • Home
  • প্রধান খবর
  • “তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত আশাকর্মী, চাপে পড়ে অভিযোগ প্রত্যাহার“, অভিযোগ শুভেন্দুর
Image

“তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত আশাকর্মী, চাপে পড়ে অভিযোগ প্রত্যাহার“, অভিযোগ শুভেন্দুর

কলকাতা, ১০ ডিসেম্বর (হি. স.) : অঙ্গনওয়াড়ি কর্মীর উপর হামলার অভিযোগ উঠেছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে। আর এই নিয়েই এবার সুর চড়ালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কিছুদিন আগেই কেন্দ্রের আবাস প্লাস প্রকল্পের তালিকা সরেজমিনে খতিয়ে দেখার জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই কাজ করতেই সন্দেশখালি ২ ব্লকের বেরমাজুর-২ গ্রাম পঞ্চায়েতে গিয়েছিলেন শম্পা মজুমদার নামে এক আশাকর্মী। সেখানেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর উপর চড়াও হয় বলে অভিযোগ ওঠে বলে দাবি শুভেন্দু অধিকারীর। একটি টুইট করে সেই অভিযোগ-পত্রের একটি প্রতিলিপিও শেয়ার করেছেন শুভেন্দুবাবু। চিঠিটি সন্দেশখালি-২ ব্লকের চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার লিখেছিলেন স্থানীয় বিডিওকে।

শুভেন্দুবাবুর দাবি, পরে আবার সেই চাপের মুখে সেই অভিযোগপত্র প্রত্যাহার করে নেওয়া হয়। অভিযোগ প্রত্যাহারের একটি প্রতিলিপিও টুইটারে ভাগ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা। দ্বিতীয় চিঠিটিও বিডিওকে পাঠিয়েছেন ওই ব্লকের চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। সেখানে উল্লেখ করা হয়েছে, যে সমস্যাটি তৈরি হয়েছিল, সেটি স্থানীয় স্তরে সমাধান হয়ে গিয়েছে, তাই ওই মহিলা অভিযোগ তুলে নিচ্ছেন।

Releated Posts

অন্ত্যোদয়ের মন্ত্রে সমাজের প্রান্তিক মানুষের উন্নয়ন, কেন্দ্রের দাবি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা ও বঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে এনে অন্তর্ভুক্তিমূলক বিকাশ নিশ্চিত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ভারতীয় নাবিকদের মৃত্যু: মার্কিন হামলার নিন্দায় ইরান, ‘রাষ্ট্রীয় জলদস্যুতা’র অভিযোগ

তেহরান, ১২ জুন (আইএএনএস) : ওমান উপকূলে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলায় তিন ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

আহমেদাবাদ বিমান দুর্ঘটনা: ৭২ ঘণ্টার উদ্ধার তৎপরতা, মৃতদেহ শনাক্তকরণে লেগেছিল প্রায় তিন সপ্তাহ

আহমেদাবাদ, ১২ জুন (আইএএনএস) : আহমেদাবাদের ভয়াবহ এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার প্রথম বর্ষপূর্তিতে সেই দুঃসহ দিনের স্মৃতি তুলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে আজ উচ্চপর্যায়ের বৈঠক, পর্যালোচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : বাংলাদেশ সীমান্ত সংলগ্ন পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার একাধিক…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top