News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্য সরকার দন্ত চিকিৎসা পরিষেবায় সর্বাধুনিকপরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে ঃ মুখ্যমন্ত্রী
Image

রাজ্য সরকার দন্ত চিকিৎসা পরিষেবায় সর্বাধুনিকপরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ চিকিৎসক হল সমাজের মহান পেশা৷ তাই চিকিৎসকদের স্বচ্ছতার মনোভাব নিয়ে রোগীদের স্বাস্থ্য পরিষেবা প্রদান করতে হবে৷ তবেই জনগণ সর্বোত্তম পরিষেবা পাবেন৷ আজ প্র’াভবনে ইণ্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের ত্রিপুরা রাজ্য শাখার ২১ তম বার্ষিক ডেন্টাল সম্মেলনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা:) মানিক সাহা একথা বলেন৷ দুইদিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, অন্যান্য চিকিৎসকদের পাশাপাশি রাজ্যে দন্ত চিকিৎসক পর্যাপ্ত পরিমানে রয়েছেন৷ জনগণকে সর্বোত্তম পরিষেবা প্রদানের লক্ষ্যে রাজ্য সরকার দন্ত চিকিৎসা পরিষেবায় সর্বাধুনিক পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে৷ এক্ষেত্রে দন্ত চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা প্রদানে আরও আন্তরিক হতে হবে৷ রোগীদের সঙ্গে আন্তরিক সর্ম্পক গড়ে তোলার উপর গুরুত্ব দিতে হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর মানোন্নয়নে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে৷ দন্ত চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা প্রদানে কোনও সমস্যা থাকলে রাজ্য সরকার নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে৷ দন্ত চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা প্রদানের পাশাপাশি সমাজের ভালোর জন্য কাজ করতেও এগিয়ে আসতে হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, ইণ্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার প্রতিনিধিরা রাজ্যে ডেন্টাল কলেজ স্থাপনের জন্য বিগত সরকারের নিকট বহু আবেদন নিবেদন করেছিল৷ কিন্তু সে সময়ের সরকার রাজ্যে ডেন্টাল কলেজ স্থাপনে কোনও আগ্রহ দেখায়নি৷ কিন্তু বর্তমান রাজ্য সরকারের আন্তরিক উদ্যোগের ফলে আই জি এম হাসপাতালে শীঘই ডেন্টাল কলেজ চালু হতে যাচ্ছে৷ সম্মেলনে উপস্থিত নতুন দন্ত চিকিৎসকরা বরিষ্ঠ দন্ত চিকিৎসকদের অভিজ্ঞতা সঞ্চয় করে চিকিৎসা পরিষেবা প্রদানে আরও আন্তরিক হবেন বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন৷
অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের সচিব ড. দেবাশিষ বসুু বলেন, রাজ্যের শহর ও গ্রামীণ এলাকায় দাঁত ও মুখ সম্বন্ধীয় বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে রাজ্যে বর্তমানে প্রয়োজনীয় দন্ত চিকিৎসক রয়েছেন৷রাজ্যে আরও দন্ত চিকিৎসকের সংখ্যা বাড়ানোর জন্য রাজ্য সরকারের প্রচেষ্টা থাকবে৷ বর্তমান রাজ্য সরকার জনগণের কল্যাণে কোনও কিছু চাওয়ার পূর্বেই দাবি পূরণ করে দিচ্ছে৷তাই দন্ত চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা প্রদানে আরও তৎপর থাকতে হবে৷
অনুষ্ঠানে জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা শুভাশিস দাস বলেন, ইণ্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের ত্রিপুরা রাজ্য শাখা প্রধানত দাঁত ও মুখ সম্বন্ধীয় রোগের পরিষেবা প্রদানে কাজ করে থাকে৷ রাজ্যে বর্তমানে ১২২ জন দন্ত চিকিৎসক রয়েছেন৷ তারা রাজ্যের বিভিন্ন প্রান্তে চিকিৎসা পরিষেবা প্রদানে কাজ করে যাচ্ছে৷
অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন, ন্যাশনাল ওরাল হেল্ প্রোগ্রামের স্টেট নোডাল অফিসার ডা: রাজেশ অনিল আচারিয়া, ইণ্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার সভাপতি ডা: সমীর র’ন দত্ত চৌধুরী, সম্পাদক ডা: সজল নাথ এবং স্বাস্থ্য শিক্ষার অধিকর্তা এইচ পি শর্মা৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা:) মানিক সাহা অ্যাসোসিয়েশনের বার্ষিক মরনিকার আবরণ উন্মোচন করেন৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top