News Flash

  • Home
  • দিনের খবর
  • ইসলামাবাদের বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই তিন শতাধিক কাপড়ের দোকান
Image

ইসলামাবাদের বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই তিন শতাধিক কাপড়ের দোকান

ইসলামাবাদ, ৮ ডিসেম্বর (হি.স.): ভয়াবহ আগুন লাগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি জনবহুল বাজারে। এই অগ্নিকাণ্ডে প্রায় ৩০০টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই। দমকলের দশটি গাড়ি কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার ইসলামাবাদের পেশোয়ার মোড়ের এইচ-৯ সেক্টরের সানডে বাজারে আগুন লাগে।

বাজারের ৭ নম্বর গেটের কাছে একটি দোকানে আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে সারা বাজারে। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। পুরনো জামাকাপড় এবং কার্পেট বিক্রির জন্য এই বাজারটির খ্যাতি রয়েছে। রবিবার এই বাজারে তুলনায় বেশি বিকিকিনি হয়। পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী রানা সানাউল্লাহ খান এই ঘটনায় জেলা প্রশাসনের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন এবং আধিকারিকদের উদ্ধারকাজে তদারকি করতে বলেছেন। আগুন লাগার খবর জানার পর বাজারে যাওয়ার সব রাস্তা বন্ধ করে দেয় পুলিশ।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top