News Flash

  • Home
  • দিনের খবর
  • হিমাচলে পিছিয়ে গেল বিজেপি; কংগ্রেস এগিয়ে ৩৫টি আসনে, নির্দলের ঝুলিতে ৩টি আসন
Image

হিমাচলে পিছিয়ে গেল বিজেপি; কংগ্রেস এগিয়ে ৩৫টি আসনে, নির্দলের ঝুলিতে ৩টি আসন

শিমলা, ৮ ডিসেম্বর (হি.স.): হিমাচল প্রদেশে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে। বেলা এগারোটা নাগাদ নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৬৮টি আসনের মধ্যে ৩০টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। কংগ্রেস এগিয়ে রয়েছে ৩৫টি আসনে, নির্দল ৩টি আসনে। ৬৮ আসনের হিমাচলে সরকার গড়ার জন্য দরকার ন্যূনতম ৩৫টি আসন। সেই সংখ্যা এখন কংগ্রেসের হাতে।

গত বারের ফল বলছে, বিজেপি পেয়েছিল ৪৪টি আসন। বিরোধী কংগ্রেস পায় ২১টি আসন। সিপিএম পেয়েছিল ১টি আসন এবং নির্দল প্রার্থীরা জিতেছিলেন ২টি আসনে। হিমাচল প্রদেশে গণনার শুরুতে হাড্ডাহাড্ডি লড়াই হয় বিজেপি এবং কংগ্রেসে। সেই লড়াই এখনও চলছে, বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে কংগ্রেস।৬৮টি আসনের মধ্যে ৩০টি আসনে বিজেপি এগিয়ে থাকলেও, কংগ্রেস এগিয়ে ৩৫টি আসনে।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top