News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যের বর্তমান সরকার হচ্ছে মানুষের সরকার ঃ মুখ্যমন্ত্রী
Image

রাজ্যের বর্তমান সরকার হচ্ছে মানুষের সরকার ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর৷৷রাজ্যের বর্তমান সরকার হচ্ছে মানুষের সরকার৷ কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিটি প্রকল্পের সুুফল যাতে অন্তিম ব্যক্তির কাছে গিয়েও পৌঁছোয় তা সুুনিশ্চিত করতে হবে৷ আজ অম্পি সামাজিক স্বাস্থ্যকেন্দ্র এবং স্টাফ কোয়ার্টারের দ্বিতল পাকা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করে অম্পি গ্যালারি মাঠে আয়োজিত এক সমাবেশে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলিকে মানুষের কাছে সঠিকভাবে নিয়ে যাওয়ার লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে৷ প্রতি ঘরে সুুশাসন অভিযানের মাধ্যমে বিভিন্ন জায়গায় শিবির করে বিভিন্ন প্রকল্প ও পরিষেবার সুুযোগ সুুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হচ্ছে৷ প্রশাসনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ তিনি বলেন, রাজ্যে এখন উন্নয়নের কর্ময’ চলছে৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে দলমত নির্বিশেষে সব অংশের মানুষের কল্যাণে সরকার কাজ করে চলেছে৷
অম্পি সামাজিক স্বাস্থ্যকেন্দ্র এবং স্টাফ কোয়ার্টারের দ্বিতল পাকা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক সিন্ধ চন্দ্র জমাতিয়া, স্বাস্থ্য দপ্তরের সচিব ড. দেবাশিস বসুু প্রমুখ৷ উল্লেখ্য, ৩০ শয্যাবিশিষ্ট সামাজিক স্বাস্থ্যকেন্দ্র এবং স্টাফ কোয়ার্টার নির্মাণ করতে ব্যয় হয়েছে ৭ কোটি ২৫ লক্ষ ১৩ হাজার ৬৩১ টাকা৷ 

Releated Posts

ধলেশ্বরে মায়ের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ

আগরতলা, ২৬ জুন: রাজধানীর ধলেশ্বর ১৮ নম্বর রোড এলাকায় এক মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jun 26, 2026

কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন:  গ্রামীণ এলাকার অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে কৃষি। কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের…

ByByReshmi Debnath Jun 26, 2026

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

রামনগর বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন

আগরতলা, ২৬ জুন: রামনগর আবাসনে বিস্ফোরণে একজনের মৃত্যুর পর ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top